
ছাত্ররাজনীতি থেকে মুক্ত হলেও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরাবরই রাজনীতিসচেতন। ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়টি হয়ে ওঠে দক্ষিণবঙ্গের আন্দোলনের কেন্দ্রবিন্দু।
গত ৭ জুন মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করার প্রতিবাদে মানববন্ধনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সূচনা হয়। এ ছাড়া জুলাইয়ের শুরুতে ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকের সঙ্গে সঙ্গে খুলনায়ও বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।
৯ জুলাই শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বালন করে প্রতিবাদ জানান। ১১ জুলাই ভারী বৃষ্টির মধ্যেও খুলনার জিরো পয়েন্টে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন। এরপর ১৪ জুলাই গণপদযাত্রা ও জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়।
১৫ জুলাই ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মধ্যরাতে খুলনার হলগুলোর শিক্ষার্থীরা রাস্তায় নেমে মিছিল করেন। ১৭ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে অনেক শিক্ষার্থী মেস ও ভাড়া বাসায় থেকে আন্দোলন চালিয়ে যান।
১৮ জুলাই ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন খুবির গণিত ডিসিপ্লিনের শিক্ষার্থী মীর মাহাফুজুর রহমান মুগ্ধ। তাঁর মৃত্যুর পর আন্দোলন আরও বেগবান হয়।
১ আগস্ট শিক্ষকেরা মাথায় লাল কাপড় বেঁধে মানববন্ধন করেন, যা আন্দোলনে নতুন মাত্রা আনে। ৩ আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে অনেকে আহত হন।
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের মধ্য দিয়ে আন্দোলন বিজয়ে পরিণত হয়।
সমন্বয়ক মুহিবুল্লাহ বলেন, ‘শহীদ মুগ্ধ ও আবু সাঈদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এখন আমাদের দায়িত্ব এই স্বাধীনতা রক্ষা করা।’
সমন্বয়ক আয়মান আহাদ বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় দক্ষিণবঙ্গের প্রথম প্রতিবাদী কণ্ঠ ছিল। আমাদের দেখে অন্য শিক্ষার্থীরাও আন্দোলনে যুক্ত হয়েছে।’

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৬ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
২১ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে