জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বি ইউনিটের আহ্বায়ক ও আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট এ লগইন করে নিজ নিজ পোর্টালে ফলাফল দেখতে পারবেন।
এছাড়া ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রম হিসেবে শিক্ষার্থীদের বিষয় পছন্দ করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নোটিশে জানানো হয়েছে।
এর আগে গত ৩০ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়। মোট ৭৮৫টি আসনের বিপরীতে ৭৯ হাজার ৮০৭ শিক্ষার্থী আবেদন করেছিলেন। প্রতি আসনের জন্য ১০২ জন পরীক্ষা দেয়।
এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানী ঢাকা ও দেশের তিনটি বিভাগীয় শহরের মোট ১৩টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৬ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
২০ ঘণ্টা আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
২১ ঘণ্টা আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে