‘বিশ্বকবির প্রেমে মশগুল/দ্রোহে-বিদ্রোহে তুমি—/রবীন্দ্র-নজরুল/তব সৃজন-বাণীর সুর-পল্লবে পূর্ণ বঙ্গভূমি...’—এই হৃদয়গ্রাহী বাণীকে সামনে রেখে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ নিবেদিত ও স্টামফোর্ড ইউনিভার্সিটি ড্রামা সোসাইটির আয়োজনে উদ্যাপিত হয়েছে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী-১৪৩২’। গতকাল বুধবার (২৮ মে) ইউনিভার্সিটির অডিটরিয়ামে বেলা ৩টায় এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বাঙালি সংস্কৃতি ও সাহিত্যের দুই মহান কবিকে স্মরণ এবং তাঁদের সৃষ্টিকে ঘিরে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল গভীর শ্রদ্ধা, আবেগ ও সৃজনশীলতার অনন্য সংযোজন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের রেজিস্ট্রার আব্দুল মতিন মিয়া, মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মৃত্যুঞ্জয়ী আচার্য্য।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের চেয়ারম্যান, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও গবেষক ড. মতিন রহমান এবং একই বিভাগের অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি ও একুশে পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
ড. মতিন রহমান তাঁর ‘নজরুল রচনায় প্রেম ও নারীর অবস্থান-প্রেক্ষিত রাক্ষসী’ শীর্ষক আলোচনায় কাজী নজরুল ইসলামের সাহিত্যে নারীর চিত্র ও প্রেমের বহুমাত্রিক প্রকাশ নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরেন।
ড. ভাস্বর বন্দ্যোপাধ্যায় ‘ঋতু বৈচিত্র্য অন্বেষণে রবীন্দ্রনাথ ঠাকুরই ভরসা’ শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় ঋতুবৈচিত্র্য এবং প্রকৃতি-চেতনার সংবেদনশীল রূপায়ণ নিয়ে তাঁর বক্তব্য উপস্থাপন করেন।
আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশনা। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের লেকচারার এবং ড্রামা সোসাইটির কনভেনর রিপা রয়।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে