টাইমস হায়ার এডুকেশন

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড সাবজেক্ট র্যাঙ্কিং-২০২৫-এ সারা দেশে সামাজিক বিজ্ঞান অনুষদের মিডিয়া ও যোগাযোগ বিষয়ে শীর্ষস্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সম্প্রতি এই র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। ড্যাফোডিলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণা, শিক্ষা, শিল্প সংযোগ এবং আন্তর্জাতিকীকরণকে মূল্যায়ন করে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোকে স্থান দেওয়া হয়, যেখানে মিডিয়া ও যোগাযোগ বিষয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগ প্রথম স্থান অর্জন করে। প্রথমবারের মতো এই র্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির ফার্মাসি, পাবলিক হেলথ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ অসাধারণ সাফল্যের মাধ্যমে বাংলাদেশে নতুন মাইলফলক সৃষ্টি করেছে।
২০০৬ সালে প্রতিষ্ঠিত সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগ ২০২১ সালের সেপ্টেম্বরে একটি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। মাত্র ৬৬ জন শিক্ষার্থী নিয়ে বিভাগের পুনর্গঠনের যাত্রা শুরু হয়। বিভাগের হাল ধরেন খ্যাতিমান শিক্ষক অধ্যাপক ড. মো. গোলাম রহমান, যিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে একঝাঁক তরুণ শিক্ষক, নিবেদিতপ্রাণ শিক্ষার্থী এবং বিভাগীয় সদস্যরা সম্মিলিতভাবে কাজ শুরু করেন।
ছাত্র-ছাত্রীদের সহযোগিতায় এবং শিক্ষকদের অসামান্য পরিশ্রমে বিভাগটি ধীরে ধীরে এগিয়ে যায়। তরুণ প্রতিভাবান শিক্ষার্থী এবং অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে বিভাগটি এক নতুন উচ্চতায় পৌঁছায়।
বিভাগীয় প্রধান আফতাব হোসেন বলেন, ‘২০২৪ সালে টিম জেএমসি সাবজেক্ট র্যাঙ্কিংয়ে আবেদন করার পরিকল্পনা গ্রহণ করে। সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে ২২ জানুয়ারি ২০২৫ তারিখে টাইমস হায়ার এডুকেশন সাবজেক্ট র্যাঙ্কিংয়ের ফলাফল প্রকাশিত হয়, যেখানে সাংবাদিকতা ও যোগাযোগ বিভাগে আমাদের বিভাগ দেশসেরার স্বীকৃতি অর্জন করে।’
বর্তমানে সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের শিক্ষার্থীর সংখ্যা ৪০০-এর বেশি ছাড়িয়েছে এবং এটি এক ইতিহাস তৈরির পথে অগ্রসর হচ্ছে। এই সাফল্য শুধু ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নয়, বরং বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ খুলে দেবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৮ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে