দেশের চার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অন্যতম চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। এ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। ২০২১ সালের নভেম্বরে পুরোনো ফটক ভেঙে নতুন ফটকের নির্মাণকাজ শুরু হয়। মূল কাঠামো নির্মাণ শেষ হলেও গত আড়াই বছরে এর পুরো কাজ শেষ হয়নি। ফটক-সংলগ্ন সড়কের কার্পেটিং সম্পন্ন হয়নি এবং বসেনি প্রতিষ্ঠানটির নামফলক।
নামফলকের অনুপস্থিতি যেন চাঁদের কলঙ্কের মতো, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অস্বস্তিকর। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চমৎকার আলোকোজ্জ্বল নামফলকের সঙ্গে নামফলকহীন চুয়েট হীনম্মন্যতার কারণ হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের। শুধু তা-ই নয়, নামফলক না থাকায় বিভ্রান্তিতে পড়েন বিশ্ববিদ্যালয়ে নতুন আসা অনেকে। সম্প্রতি প্রকৌশল গুচ্ছে স্নাতক প্রথম বর্ষের ভর্তি সম্পন্ন হয়েছে। সন্তানদের ভর্তি করিয়ে দিতে আসা অনেক সচেতন অভিভাবক চুয়েটের প্রধান ফটকে নামফলকের অনুপস্থিতি বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়গুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট অনেককে।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর জানিয়েছে, নামফলক বসানোর দায়িত্ব রয়েছে প্রকৌশল দপ্তরের ওপর। উল্টো দিকে প্রকৌশল দপ্তর বাজেট কম থাকার বিষয়টি কাজের গতি ধীর হওয়ার কারণ বলে জানিয়েছে। কবে নাগাদ কাজ শেষ হবে, সে বিষয়েও কিছু জানাতে পারেনি প্রকৌশল দপ্তর।
এদিকে শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, দ্রুত প্রধান ফটকে নামফলক বসানো হোক।
লেখক: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী, চুয়েট

আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘ইতিমধ্যে মাধ্যমিক স্তরের এসএসসি পরীক্ষা সমাপ্ত হয়েছে সুন্দরভাবে। প্রশ্নপত্র আউট (ফাঁস) হয়নি, নকল হয়নি এবং দুই মাসের ভেতরে আগামী ২০ জুলাইয়ের ভেতরে রেজাল্টও আউট (ফল প্রকাশ) হয়ে যাবে।’
১ ঘণ্টা আগে
বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১ দিন আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে