
গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘আন্ডারগ্র্যাজুয়েট ল সিম্পোজিয়াম সামার ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। তরুণ আইন গবেষকদের একাডেমিক অবদান উদ্যাপন করতে ২০২১ সাল থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ এই সিম্পোজিয়ামটির আয়োজন করে আসছে। এবারের সিম্পোজিয়ামে চ্যাম্পিয়ন হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মোবাসসিরা তাবাসসুম রাহি। প্রথম রানার-আপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুরদানা চৌধুরী এবং দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপমা শর্মা।
সিম্পোজিয়ামের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক ড. লিটন চন্দ্র বিশ্বাস, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সিনিয়র লেকচারার নাদিয়া রহমান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড এডুকেশনের পরিচালক মো. জহির উদ্দিন শোহাগ।
এবারের সিম্পোজিয়ামে নিবন্ধ জমা দেওয়ার সংখ্যা ছিল অভূতপূর্ব। প্রায় ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থী তাঁদের গবেষণা নিবন্ধ জমা দেন, যার মধ্যে ১৩টি নিবন্ধ চূড়ান্তভাবে উপস্থাপনার জন্য মনোনীত হয়।
সিম্পোজিয়ামের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম এবং আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. ইশতিয়াক আহমেদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বাংলাদেশে দক্ষ আইনজীবীর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং আইনি ক্ষেত্রে গতিশীল উন্নয়ন সাধনে তাঁদের ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি আরও বলেন, এ ধরনের সিম্পোজিয়াম ভবিষ্যৎ আইনজীবীদের গবেষণায় দক্ষ ও যোগ্য করে তোলার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৬ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
২০ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে