
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (২১তম ব্যাচ) স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। আজ রোববার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন দিনব্যাপী বিভিন্ন বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগত ২ হাজার ৮৭২ জন শিক্ষার্থীকে স্বাগত জানান।
উপাচার্য নবীনদের উদ্দেশ্যে বলেন, “২১তম ব্যাচের পদার্পণ জবি পরিবারকে আরও সমৃদ্ধ করেছে। নবীনদের জন্য নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোনো শিক্ষার্থী যেন সিনিয়রদের দ্বারা হেনস্তা বা র্যাগিংয়ের শিকার না হয়, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।”
উপাচার্য আরও বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তরুণ প্রজন্মের অবদান অবিস্মরণীয়। তবে পরবর্তীকালে কিছু ক্ষেত্রে সিনিয়রদের প্রতি অসম্মান প্রদর্শনের যে অপসংস্কৃতি দেখা যাচ্ছে, তা পরিহার করতে হবে। শিক্ষার্থীদের দায়িত্বশীল ও শালীন আচরণ বজায় রাখতে হবে।’

সকলকে ‘টিম জগন্নাথ’ হিসেবে কাজ করে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলো কাটিয়ে ওঠার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথমবারের মতো ওরিয়েন্টেশনের প্রথম দিনে সব নবীন শিক্ষার্থীর হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের পথচলা সহজ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ‘শিক্ষার্থী সহায়িকা’ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন নবীনদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘প্রতিটি চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে গ্রহণ করে তোমাদের এগিয়ে যেতে হবে। নিজ নিজ বিভাগকে ধারণের মাধ্যমেই পুরো বিশ্ববিদ্যালয়ের প্রতি দায়িত্ববোধ গড়ে তুলতে হবে।’
প্রতিটি বিভাগের চেয়ারম্যানের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানগুলোতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
৯ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৩ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৮ ঘণ্টা আগে