রাজধানীর ইডেন মহিলা কলেজে গবেষণা ক্লাবের যাত্রা শুরু হয়েছে। সম্প্রতি কমিটি গঠনের মধ্য দিয়ে ক্লাবটির যাত্রা শুরু হয়। ২৯ সদস্যের কার্যনির্বাহী এ কমিটিতে সভাপতি পদে মনোনীত হয়েছেন পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আয়েশা বিনতে আনোয়ার এবং সাধারণ সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদিয়া আক্তার আশা।
গবেষণা ক্লাবের মডারেটর ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু সালেহ মো. নোমান, ইসলাম শিক্ষার প্রভাষক ও গবেষণা ক্লাবের ছাত্রী উপদেষ্টা মো. নজরুল ইসলাম স্বাধীন, বাংলাদেশ রিসার্চ সোসাইটি ও ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ সাদেকের উপস্থিতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। পরে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহার আনুষ্ঠানিকভাবে এ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন: সহ সভাপতি পদে কামরুন নাহার হেনা (সমাজবিজ্ঞান), হুমায়রা আনিকা (অর্থনীতি)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে কানিজ ফাতেমা লাকি (ইতিহাস), শাকিলা বিন্তে সওকাত (হিসাববিজ্ঞান)। সাংগঠনিক সম্পাদক পদে আফিয়া মোশাররাত (পরিসংখ্যান)। কোষাধ্যক্ষ পদে অনামিকা রানি শীল (বাংলা)। দপ্তর সম্পাদক সাদিয়া ইসলাম (প্রাণিবিজ্ঞান)। গবেষণা এবং ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক কারিমা খানম (ফিন্যান্স এন্ড ব্যাংকিং)। মুদ্রণ ও প্রকাশনা সম্পাদক মারিয়া হক শৈলি (রাষ্ট্রবিজ্ঞান), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খন্দকার মাহজাবিন (ইংরেজি)। পাবলিক রিলেশন এন্ড নেটওয়ার্কিং সম্পাদক উম্মে সাদিয়া খান (অর্থনীতি)।
তথ্যপ্রযুক্তি ও বিষয়বস্তু উন্নয়ন বিষয়ক সম্পাদক শান্তা সাফিকুল (উদ্ভিদবিদ্যা)। মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাফিদা আক্তার মিলি (প্রাণিবিজ্ঞান)। গবেষণা, স্কলারশিপ ও উচ্চ শিক্ষা বিষয়ক সম্পাদক মুক্তা আক্তার (সমাজকর্ম)। প্রচার ও যোগাযোগ বিষয়ক সম্পাদক কামরুন নাহার মৃধা (ভূগোল)। প্রকল্প পরিচালনা বিষয়ক সম্পাদক আশরাফুন নাহার (গার্হস্থ্য অর্থনীতি)। গ্রন্থাগার শিক্ষা ও তথ্য বিষয়ক সম্পাদক আয়েশা সিদ্দিকা হোমায়রা (রসায়ন)। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমাইয়া আরেফিন (দর্শন), গ্রাফিক্স অ্যান্ড ডিজিটাল মিডিয়া বিষয়ক সম্পাদক সুবর্ণা তালুকদার (মনোবিজ্ঞান)।
এ ছাড়া নির্বাহী সদস্য পদে রয়েছেন নাবিলা রহমান চৈতী (ব্যবস্থাপনা), জান্নাতুল ফেরদৌস বিথি (মার্কেটিং), পূজা রানী কুন্ডু (পদার্থবিজ্ঞান), সামিয়া রশিদ আনিকা (গণিত), রুবায়েত ইলোরা (ইসলামের ইতিহাস), ইসলাম শিক্ষা বিভাগের লুৎফুন্নাহার মিম ও একই বিভাগের আয়েশা সিদ্দিকা।
গবেষণা ক্লাবের নতুন কমিটির অনুমোদন অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। ছাত্রীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে গবেষণা ক্লাবের মডারেটর ড. আবু সালেহ মো. নোমান বলেন, কলেজ–বিশ্ববিদ্যালয় হলো উচ্চশিক্ষা অর্জনের সর্বোচ্চ কেন্দ্র। এখানে শিক্ষার পাশাপাশি শিক্ষক–শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে। এ ক্লাব ছাত্রীদের গবেষণা কাজে উদ্বুদ্ধ করবে। এভাবে ইডেন গবেষণাবান্ধব কলেজে পরিণত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা সাইফুল্লাহ সাদেক বলেন, শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করা, গবেষণাভীতি দূর করা এবং গবেষণা ক্যারিয়ারমুখী করতে এই ক্লাব কার্যক্রম পরিচালনা করে। এভাবে দেশের প্রত্যেকটি কলেজ ও ইউনিভার্সিটিতে রিসার্চ ক্লাব এবং রিসার্চ সোসাইটি প্রতিষ্ঠা করতে আমরা কাজ করছি। আমাদের এই গবেষণা আন্দোলনের মাধ্যমে একদিন দেশের সকল কলেজ ও বিশ্ববিদ্যালয় গবেষণাবান্ধব হয়ে উঠবে।
গবেষণা ক্লাবের সভাপতি আয়েশা বিনতে আনোয়ার বলেন, ক্লাবের পুনর্গঠনের কাজ প্রায় শেষের দিকে রয়েছে। এ কাজ শেষ হলে আমরা গবেষণায় মনোযোগ দেব। এজন্য এখনো আমরা কোনো গবেষণা প্রকল্প হাতে নিইনি। ক্লাবের উদ্যোগে সব বিষয় নিয়ে গবেষণাকর্ম হবে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১২ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২১ ঘণ্টা আগে