
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ‘ভিয়েনা কনভেনশন অন দ্য ল অব ট্রিটিজ—তৃতীয় অনুচ্ছেদের আলোকে ৩১-৩৩ অনুচ্ছেদের ব্যাখ্যা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার আইন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরওয়েজিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত হ্যাকন আ্যরাল্ড গুলব্র্যান্ডসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান।
বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক চুক্তি ও আইনবিষয়ক জ্ঞান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালনের উদ্দেশ্যে সেমিনারটি আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও এতে উপস্থিত ছিলেন।
আইন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি রাষ্ট্রগুলোর মধ্যকার সুসম্পর্ক বজায় রাখতে ভিয়েনা কনভেনশনের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করেন।
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন ও আইন বিভাগের অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম তাঁর উদ্বোধনী বক্তব্যে উল্লেখ করেন, আইনি নথি, চুক্তি এবং অন্যান্য আইনি দলিলের সঠিক ব্যাখ্যা জানা প্রয়োজন। তিনি আইনি ভাষার প্রতি শিক্ষার্থীদের সচেতনতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন।
নরওয়েজিয়ান দূতাবাসের রাষ্ট্রদূত হ্যাকন আ্যরাল্ড গুলব্র্যান্ডসেন ভিয়েনা কনভেনশনের ধারা ৩১, ৩৩-এর বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, যেকোনো চুক্তি ব্যাখ্যার উপাদান হিসেবে গ্রহণ করা যেতে পারে। তবে মূল ভিত্তি হিসেবে কনভেনশনের ধারাগুলোকেই ব্যাখ্যার জন্য প্রধান উপাদান হিসেবে গ্রহণ করতে হবে।
হ্যাকন আ্যরাল্ড গুলব্র্যান্ডসেন আরও উল্লেখ করেন, ভিয়েনা কনভেনশনের সাহায্যে চুক্তির পক্ষগুলোর পারস্পরিক উদ্দেশ্য বাস্তবায়ন চুক্তি ব্যাখ্যার মূল উদ্দেশ্য। এ ক্ষেত্রে তিনি আন্তর্জাতিক আদালতের বিভিন্ন রায় বিশ্লেষণ করে দেখান।
প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীরা ভিয়েনা কনভেনশনের কূটনৈতিক, আন্তর্জাতিক আইনের দিক এবং চুক্তি সম্পাদনের জন্য কনভেনশনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী আইনের শিক্ষার্থীদের জ্ঞান সমৃদ্ধ করতে শিক্ষামূলক সেমিনারের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আইনি ভাষার গভীরতা ও বিশেষত্ব বোঝার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ পেশাগত জীবনে আরও দক্ষ হতে পারবে।
উপ-উপাচার্য অধ্যাপক আব্দুর রব খান তাঁর সমাপনী বক্তব্যে আইনি সমস্যা সমাধানে চুক্তির যথাযথ ব্যাখ্যার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রধান বক্তাকে সৌজন্য স্মারক ও ফুলেল শুভেচ্ছা দিয়ে সেমিনারটি শেষ হয়।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৬ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
২০ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে