
শেখ তাসনিম আফরোজ ইমিকে সহসভাপতি (ভিপি) ও মেঘমল্লার বসুকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র জোট।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল।
সর্বশেষ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে শামসুন্নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন তাসনিম আফরোজ। আর ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসুও ক্যাম্পাসের লড়াইয়ে পরিচিত মুখ।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র কাউন্সিল, ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক ছাত্র মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে এই প্যানেল গঠিত হয়েছে।

এই প্যানেলের সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক ছাত্র আন্দোলন সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক।
জাবির আহমেদ সাংবাদিকদের বলেন, বাম গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেলে ১১ জন নারী, ২ জন ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী থাকবেন। প্যানেলের পূর্ণাঙ্গ তালিকা আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
এ সময় মেঘমল্লার বসু বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানের পরে কোনো পদের লোভে বিকিয়ে যায়নি, অন্তর্বর্তী সরকারের অনাচারের বিরুদ্ধেও যারা কণ্ঠস্বর জারি রেখেছে, আমাদের সাংগঠনিক কাঠামোর অংশ নয় এমন মানুষকে সমন্বিত করে আমরা একটি প্যানেল তৈরি করতে সক্ষম হয়েছি। এটি শুধুই গণতান্ত্রিক ছাত্র জোট বা বামপন্থীদের প্যানেল নয়, একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের ঘৃণা করে যারা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের লড়াইয়ে অংশীজন হতে চায়, তাদের নিয়ে আমরা প্যানেল করছি।’

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৮ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে