
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রবর্তিত নজরুল পদক-২০২৪ ঘোষণা করা হয়েছে।
এ বছর নজরুলসংগীতে সংগীতশিল্পী ডালিয়া নওশিন ও সালাউদ্দিন আহমেদ এবং নজরুল গবেষণায় ড. গুলশান আরা কাজী ও অনুপম হায়াৎ পদকের জন্য নির্বাচিত হয়েছেন।
১৯ মে রোববার উপাচার্যের অফিস কক্ষে অনুষ্ঠিত সভায় এই পদকের জন্য চার গুণী ব্যক্তিকে নির্বাচিত করে পদকের জন্য গঠিত নির্ধারিত কমিটি।
আগামী ২ জুন ঢাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক প্রদান ও নজরুল জন্মজয়ন্তীর সমাপনী অনুষ্ঠানে এই পদক প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয় আয়োজিত ১২৫তম নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
নজরুল জন্মজয়ন্তী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থানীয়ভাবে উদ্যাপনের সঙ্গে সঙ্গে এবারই প্রথম জাতীয়ভাবে পালিত হতে যাচ্ছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠেয় নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে এই অনুষ্ঠান ও নজরুল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন। চার দিনব্যাপী অনুষ্ঠানে উপাচার্য প্রতিদিনই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন, যা এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম।
বিশ্বসাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী এবং বাংলা সাহিত্যের জাগরণের কবি, চির যৌবনের কান্ডারি, দ্রোহ, প্রেম ও সাম্যের চির উন্নত শির, অসাম্প্রদায়িক ভাবনায় নিমগ্ন সুরের বুলবুলি, সংগীত স্রষ্টা, কথাশিল্পী এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৪, ২৫ ও ২৬ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ২ জুন বাংলাদেশ জাতীয় জাদুঘরে নজরুল পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
২৪ মে বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ২৫ মে ২০২৪ তারিখ সকালে বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। এর মধ্য দিয়ে নজরুল জন্মজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করে আলোচনা সভায় অনুষ্ঠিত হবে। একই দিনে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে। ২৬ মে সকালে বঙ্গবন্ধু ও নজরুল ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে সেমিনার অনুষ্ঠিত হবে।

অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালনের মেয়াদ ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হলো। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত সভাপতির স্বাক্ষরে বেতনের সরকারি অংশের (এমপিও) সঙ্গে স্কুল বা কলেজ ফান্ড হতে দেওয়া বেতন-ভাতার প্রাপ্ত অংশের বিলের বিষয়ে...
২ ঘণ্টা আগে
‘আমরা সুন্দর পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদে সব পরিবর্তন নিয়ে আসব। আর বাকি যে বিষয়গুলো মীমাংসিত, সেগুলো যদি দীর্ঘ মেয়াদে আরও ভালো করার জন্য পরিবর্তনের প্রয়োজন হয়, দীর্ঘ মেয়াদে আমরা পরিবর্তন করব। কিন্তু হুটহাট কিছুতে আমরা হাত দিতে রাজি না...
৩ ঘণ্টা আগে
চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে