
উদ্ভূত পরিস্থিতিতে দেশব্যাপী ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা অভিযান এবং সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তায় শিক্ষার্থীদের অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেছেন ব্র্যাক ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ।
এক বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘আমি দেখেছি তোমরা দল বেঁধে ক্যাম্পাসের সামনে রাস্তা পরিষ্কার করছ। আমি দেখেছি তোমরা ট্রাফিক নিয়ন্ত্রণের মাধ্যমে যানবাহন এবং মানুষের চলাচলে সাহায্য করছ। জাতির এই ক্রান্তিলগ্নে তোমাদের দায়িত্ববোধ আমাদের অভিভূত এবং অনুপ্রাণিত করছে। একটি শান্তিপূর্ণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে নেতৃত্ব দিতে পারবে তোমরা, সে বিশ্বাস আমাদের আছে।’
অধ্যাপক মাহফুজুল আজিজ বলেন, ‘আমরা তোমাদের পাশে আছি। এসো আমরা সবাই মিলে সংখ্যালঘু সম্প্রদায়সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের যার যার করণীয় তা করতে সচেষ্ট হই। আশা করি, তোমরা সবাই ভালো এবং নিরাপদে থাকবে।’

আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘ইতিমধ্যে মাধ্যমিক স্তরের এসএসসি পরীক্ষা সমাপ্ত হয়েছে সুন্দরভাবে। প্রশ্নপত্র আউট (ফাঁস) হয়নি, নকল হয়নি এবং দুই মাসের ভেতরে আগামী ২০ জুলাইয়ের ভেতরে রেজাল্টও আউট (ফল প্রকাশ) হয়ে যাবে।’
১ ঘণ্টা আগে
বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১ দিন আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে