
বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে দিনব্যাপী ‘নেক্সট জেন বাংলাদেশ: ইঞ্জিনিয়ারিং টুমরো’ শীর্ষক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং অ্যাডমিশন অফিসের যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
কলেজপড়ুয়া খুদে বিজ্ঞানীদের নিয়ে আয়োজিত দিনব্যাপী এই উৎসবের মূল আকর্ষণ ছিল ‘প্রজেক্ট ফর নিউ বাংলাদেশ’ শীর্ষক প্রদর্শনী। এতে দেশের ৮টি কলেজের মোট ২৪টি দল অংশ নিয়ে তাদের উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে সরকারি বাঙলা কলেজ এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ডেমরা। প্রজেক্ট শোকেজিং ছাড়া দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ক্যারিয়ার টক, গেমিং কনটেস্ট, ক্যাম্পাস ভিজিটসহ নানা আয়োজন।
উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, প্রোমেকের সিওও ইঞ্জিনিয়ার জুয়েল দাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইইই বিভাগের চেয়ারম্যান ড. মো. হাসান মারুফ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রজন্মের তরুণদের মধ্যে যে মেধা ও উদ্ভাবনী ক্ষমতা রয়েছে, সেটি বের করে নিয়ে আসাই বর্তমান শতাব্দীর বড় চ্যালেঞ্জ। মূলত বিষয়টি মাথায় রেখেই দিনব্যাপী এই উৎসবের আয়োজন।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন। বিকেলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শেষ হয়।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১২ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২১ ঘণ্টা আগে