
বসার স্থান না পাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যক্রম অগোছালো ও অপরিকল্পিতভাবে চলছে বলে জানিয়েছেন জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম।
আজ সোমবার (২৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে জকসু প্রতিনিধিদের মতবিনিময় সভায় এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
ভিপি রিয়াজুল বলেন, ‘আমরা স্বীকার করছি, আমাদের কাজ অগোছালো হচ্ছে। কিছুটা অপরিকল্পিতভাবে চলছে। আমরা বসার একটু জায়গা পাইনি। কারও কথা শুনব, কোথাও বসে বা কোনো কাগজ প্রিন্ট করতে আমরা কোনো স্থান পাইনি।’
জকসুর সব প্রতিনিধির সমন্বয় নিয়ে রিয়াজুল বলেন, ‘আমাদের সমন্বয়ের অভাব দেখছি না। সবার সঙ্গে পরামর্শ করেই আমরা মিটিংটা ডেকেছি। সামনে আমরা সকলের পরামর্শ নিয়ে কাজ করে যাব।’
জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রচারণায় অংশগ্রহণ নিয়ে ভিপি রিয়াজুল বলেন, ‘নাগরিক হিসেবে আমার ভোট দেওয়া এবং কোনো রাজনৈতিক আদর্শে যাওয়া আমাদের ব্যক্তিগত রাজনৈতিক অধিকার। ব্যক্তিগত অধিকারের জায়গা থেকে আমাদের অংশ নেওয়া।’
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকেরা এবং জকসু নেতারা উপস্থিত ছিলেন।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৬ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
২০ ঘণ্টা আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
২১ ঘণ্টা আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে