
বিশেষ ছাড়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে সামার সেমিস্টার ২০২৫-এর ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীরা ২৫ মার্চ পর্যন্ত এই বিশেষ ছাড় পাবেন। এ সময় তাঁরা নিয়মিত ওয়েভারের পাশাপাশি অতিরিক্ত ছাড়ে (সর্বোচ্চ ৫৮ হাজার টাকা) ভর্তি হতে পারবেন, যা উচ্চশিক্ষার পথে তাঁদের জন্য বড় এক সুযোগ।
বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সুযোগ
গ্রিন ইউনিভার্সিটিতে রয়েছে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ের নানা আকর্ষণীয় প্রোগ্রাম। এগুলোর মধ্যে রয়েছে: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE; ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE); সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং; এআই অ্যান্ড ডেটা সায়েন্স; টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং; বিবিএ; এমবিএ; ইএমবিএ; এলএলবি; এলএলএম; সমাজবিজ্ঞান, ইংরেজি এবং জার্নালিজম ও মিডিয়া কমিউনিকেশন।
বিশেষ ওয়েভার ও ছাড় সুবিধা
শিক্ষার্থীদের জন্য বিশেষ ওয়েভারের পাশাপাশি অতিরিক্ত ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান, ছাত্রী, ভাই-বোন, স্বামী-স্ত্রী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও খেলোয়াড়দের জন্য রয়েছে সর্বোচ্চ বিশেষ ওয়েভার সুবিধা। এ ছাড়া এসএসসি ও এইচএসসি ফলের ভিত্তিতে করপোরেট ও গ্রুপভিত্তিক ভর্তি হলেও রয়েছে বিশেষ ছাড়। শিক্ষার্থীরা এই ছাড়ের পাশাপাশি ৫ থেকে ১০ শতাংশ অতিরিক্ত ওয়েভার পাবেন।
উন্নত অবকাঠামো ও আন্তর্জাতিক সংযোগ
২০০৩ সালে যাত্রা শুরু করে গ্রিন ইউনিভার্সিটি। ২০১১ সালে ইউএস-বাংলা গ্রুপ এর দায়িত্ব নেয়। বর্তমানে এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী-শিক্ষক বিনিময় ও যৌথ গবেষণার লক্ষ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি (MOU) রয়েছে। বিশ্বের নামকরা অনেক প্রতিষ্ঠানের সঙ্গেও এই বিশ্ববিদ্যালয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
দৃষ্টিনন্দন ক্যাম্পাস ও সুযোগ-সুবিধা
গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসটি ঢাকার সন্নিকটে পূর্বাচল আমেরিকান সিটিতে অবস্থিত। নান্দনিক এই ক্যাম্পাসে রয়েছে উন্নত শ্রেণিকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার, ইনডোর গেমসের ব্যবস্থা ও হোস্টেল সুবিধা। শিক্ষার্থীদের জন্য এটি একটি অত্যাধুনিক ও আনন্দদায়ক শিক্ষার পরিবেশ।
ভর্তি প্রক্রিয়া ও যোগাযোগ
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা গ্রিন ইউনিভার্সিটির শেওড়াপাড়া সিটি ইনফরমেশন সেন্টার অথবা পূর্বাচলে স্থায়ী ক্যাম্পাসে গিয়ে ভর্তিসংক্রান্ত তথ্য ও সহায়তা নিতে পারবেন। উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি হতে পারে ক্যারিয়ারের এক উজ্জ্বল সূচনা।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে