কানাডার অন্টারিও প্রদেশের কিংস্টন শহরের কুইন্স ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি ‘কুইন্স বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের গ্রান্ট হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের শিক্ষার্থী ছাড়াও নেপাল, ভারত, ইরান, ঘানা এবং কানাডার আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা নিজ নিজ ভাষায় কবিতা, গান ও নৃত্য পরিবেশন করেন। এ ছাড়া স্কুলের শিক্ষার্থীরা একটি চিত্রকর্ম প্রদর্শন করে।
পৃথিবীর চিহ্নিত ৮ হাজার ৩২৪টি ভাষার মধ্যে ৭ হাজারটির প্রচলন রয়েছে এবং অনেক ভাষা হারিয়ে যাচ্ছে। তাই ২৫তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আহ্বান জানানো হয়, প্রতিটি মাতৃভাষা সংরক্ষণ করতে হবে এবং ভাষাকে শিক্ষা ও টেকসই উন্নয়নের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন রাকিব জাহান। দিবসটির গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন কুইন্স ইউনিভার্সিটির ভাইস প্রভোস্ট ও গ্র্যাজুয়েট স্টাডিজ বিভাগের ডিন অধ্যাপক ড. ফাহিম কাদির। অনুষ্ঠানে কিংস্টন মিউনিসিপ্যালিটির কাউন্সিলর কনি গ্লেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক ও কর্মকর্তারা অংশ নেন।
সমাপনী বক্তব্যে জেরীন তাসনীম ফারিন অতিথিদের ধন্যবাদ জানান। পরে এক প্রীতিভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৩ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২১ ঘণ্টা আগে