
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হয়েছে। গত শুক্রবার বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ঊর্ধ্বতন সহকারী পরিচালক অমিত কুমার চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার, ট্রেজারার হামিদুল হক খান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, বাণিজ্য ও উদ্যোক্তা বৃত্তি অনুষদের ডিন প্রফেসর ড. মাসুম ইকবাল, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. লিজা শারমিন, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স অনুষদেও ডিন প্রফেসর ড. বেলাল হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ড. নাদির বিন আলীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা অনুষ্ঠান, কেক কাটা, মানব লোগো তৈরি, খেলাধুলা, ফান ইভেন্টস এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের থিম সংয়ের নৃত্যনাট্য পরিবেশনা। অনুষ্ঠান উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে সাজানো হয় বর্ণিল সাজে। শীতের প্রচণ্ড কুয়াশা উপেক্ষা করে ২২ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা বর্ণিল সাজে সজ্জিত হয়ে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে মিলিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ক্রমাগত উন্নয়নের ধারায় সন্তুষ্টি প্রকাশ করে ড. মো. সবুর খান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হবে বাংলাদেশের প্রথম স্কিল ফোকাসড ইউনিভার্সিটি এবং এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও বেকার থাকবে না। দু-একজন বেকার থাকলেও যারা উদ্যোক্তা হিসেবে তৈরি হবে তারা তাদের কর্মসংস্থান নিশ্চিত করবে।
তিনি বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তাসহ অন্যান্য প্রযুক্তিতে আমাদের শিক্ষার্থীদের এমনভাবে দক্ষ করে তুলতে চাই যাতে তারা বাংলাদেশ তথা সারা বিশ্বে নেতৃত্ব দিতে পারে। আমরা প্রতিনিয়ত কাজ করছি শুধু বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের জন্য নয়, বরং আমরা আমাদের নৈতিকতাকেও জাগ্রত করতে চাচ্ছি। শিক্ষার্থীদের কল্যাণের জন্য বিগত জুলাই-আগস্ট বিপ্লবের পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের ৩১ কোটি টাকার বৃত্তি প্রদান করা হয়েছে যা প্রতিটি শিক্ষার্থী কমবেশি পেয়েছে।’
সভাপতির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিশ্ব র্যাঙ্কিংয়ের সব কটি সূচকেই মর্যাদাপূর্ণ অবস্থান ধরে রেখেছে এবং আগামী দিনেও এ বিশ্ববিদ্যালয় আরও অনেক দূর এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, ‘প্রায় ৩০ হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীর এ বিশ্ববিদ্যালয়। সংখ্যায় আমরা অসংখ্য হলেও সম্মিলিতভাবে আমরা একক এবং আমরা সবাই ড্যাফোডিলিয়ান।’

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে