মধ্যপ্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রাজকীয় স্কলারশিপ ঘোষণা করেছে। বিজ্ঞান ও প্রযুক্তিতে উচ্চতর গবেষণার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য এটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় সুযোগ। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের মেধাবী শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের জন্য এই বৃত্তির আবেদন করতে পারবেন।
সৌদি আরবের লোহিত সাগরের তীরে অবস্থিত কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্বের অন্যতম শীর্ষ স্থানীয় এবং সর্বাধুনিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়। ২০০৯ সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানটি মূলত বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রকৌশল বিদ্যায় উচ্চতর গবেষণার জন্য বিশ্বজুড়ে সুপরিচিত। অত্যন্ত সমৃদ্ধ ও অত্যাধুনিক গবেষণাগার এবং বিশ্বখ্যাত অধ্যাপকদের সান্নিধ্য পাওয়ার কারণে একে মধ্যপ্রাচ্যের ‘এমআইটি’ বলা হয়ে থাকে।
সুযোগ-সুবিধা
এই স্কলারশিপের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, এটি একটি সম্পূর্ণ অর্থায়িত বা ‘ফুল-ফান্ডেড’ প্রোগ্রাম। ২০২৬-২৭ সেশনের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পড়াশোনা ও জীবনযাত্রার যাবতীয় ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই স্কলারশিপের জন্য আবেদন করতে কোনো ধরনের আবেদন ফি লাগবে না। আর্থিক সচ্ছলতা নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতিবছর ২০-৩০ হাজার মার্কিন ডলার (প্রায় ২৪ থেকে ৩৬ লাখ টাকা) জীবনযাত্রা উপবৃত্তি বা স্টাইপেন্ড দেওয়া হয়। যার পরিমাণ প্রার্থীর যোগ্যতা ও ডিগ্রির অগ্রগতির ওপর নির্ভর করে।
এ ছাড়া শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত আবাসন বা হাউসিং সুবিধা সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হয়। শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে এই বৃত্তিতে মেডিকেল ও ডেন্টাল কভারেজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি নিজ দেশ থেকে সৌদি আরবে আসা-যাওয়ার খরচ বা স্থানান্তর সহায়তার জন্য বিশেষ আর্থিক অনুদানও দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আবেদনের যোগ্যতা
কিং আবদুল্লাহ ইউনিভার্সিটির বৃত্তির জন্য বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন। এই বৃত্তির আওতায় মাস্টার্স প্রোগ্রামে আবেদনের জন্য প্রার্থীর ন্যূনতম স্নাতক বা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। ডক্টরাল বা পিএইচডি প্রোগ্রামের জন্য প্রার্থীর মাস্টার্স ডিগ্রি থাকা বাধ্যতামূলক। আবেদনকারীকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে দৃঢ় হওয়ার পাশাপাশি একাডেমিক ক্ষেত্রে চমৎকার ফলাফলের অধিকারী এবং মার্জিত আচরণের হতে হবে। এই স্কলারশিপ চলাকালে শিক্ষার্থী অন্য কোনো প্রতিষ্ঠান বা উৎস থেকে বৃত্তি গ্রহণ করতে পারবেন না।
প্রয়োজনীয় তথ্য
আবেদনকারীকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের সব অফিশিয়াল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং নিজের লক্ষ্য ও গবেষণার উদ্দেশ্যসংবলিত ‘স্টেটমেন্ট অব পারপাস’ প্রস্তুত করতে হবে। সেই সঙ্গে প্রার্থীর শিক্ষাগত ও পেশাগত অর্জনের বিস্তারিত বিবরণসহ একটি হালনাগাদ জীবনবৃত্তান্ত এবং পাসপোর্টের বৈধ কপি জমা দিতে হবে। তিনজন শিক্ষক বা সুপারভাইজরের কাছ থেকে তিনটি সুপারিশপত্র জমা দিতে হবে। ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ হিসেবে টোয়েফল পরীক্ষায় ন্যূনতম ৭৯ স্কোর অথবা আইইএলটিএসে ৬.৫ স্কোর থাকতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ১১ এপ্রিল, ২০২৬।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৪ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
২০ ঘণ্টা আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
২০ ঘণ্টা আগে