
চলতি বছর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস ২ নভেম্বর পালিত হবে বলে জানিয়েছেন উপাচার্য ড. মো. রইছ উদ্দীন।
আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে অর্থনীতি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মো. রইছ উদ্দীন বলেছেন, ‘২ নভেম্বর খালেদা জিয়া এই বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দেন এবং ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তাই এ বছর থেকে বিশ্ববিদ্যালয় দিবস পালিত হবে ২ নভেম্বর।’
উপাচার্য আরও বলেন, ‘এ বছর বিশ্ববিদ্যালয় দিবসের আগেই বিশ্ববিদ্যালয়ে সেন্ট্রাল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হবে। এই বিশ্ববিদ্যালয় দিবসে আমরা শিল্পী জেমসকে আনার পরিকল্পনা করছি।’
উপাচার্য বলেন, জবি থেকে সংসদ সদস্য রয়েছেন; তাঁদের সবাইকে নিয়ে একটি সংবর্ধনার আয়োজনের চেষ্টা করা হবে। তাঁরা উদার মানসিকতা নিয়ে পাশে দাঁড়ালে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সমাধান করা সহজ হবে।
উপাচার্য আরও বলেন, ‘একজন পিতার কাছে ঈদের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন তাঁর সন্তান তাঁকে ছাড়িয়ে যায়। আজ আমারও সেই আনন্দ অনুভূত হচ্ছে। কারণ, অভিভাবক হিসেবে আমার শিক্ষার্থীরা আমাদেরও ছাড়িয়ে গেছে। আমরা সবাইকে নিয়ে সামনে এগোতে চাই। এখানে কোনো রাজনৈতিক চর্চা হবে না; আমরা সবাই একটি পরিবার।’
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। বিশেষ অতিথি ছিলেন উপাচার্য ড. মো. রইছ উদ্দীন, ট্রেজারার ড. সাবিনা শরমীন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. শেখ গিয়াসউদ্দিন এবং অর্থনীতি বিভাগের অ্যালামনাই ও সাধারণ শিক্ষার্থীরা।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
৯ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৩ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৭ ঘণ্টা আগে