
ইউরোপের দেশ লুক্সেমবার্গ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। ২০২৬ শিক্ষাবর্ষে দেশটির স্বনামধন্য ‘ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ’-এ স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ার জন্য সারা বিশ্বের আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। মূলত ইউরোপীয় ইউনিয়নে মানসম্মত উচ্চশিক্ষার প্রসার এবং মেধাবী শিক্ষার্থীদের বিদেশের মাটিতে পড়ার স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করতেই এই স্কলারশিপের উদ্যোগ নেওয়া হয়েছে।
সুযোগ-সুবিধা
এই বৃত্তির আওতায় সবচেয়ে আকর্ষণীয় হলো, ‘গুইলাম ডুপাইক্স ইন্টারন্যাশনাল মাস্টার্স স্কলারশিপ’। এর অধীনে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষপ্রতি ১০ হাজার ইউরো (প্রায় ১৩ লাখ টাকা) উপবৃত্তি পাবেন, যা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত দেওয়া হবে। এই বৃত্তির একটি অংশ দিয়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আবাসন খরচ মেটানো হবে। আর বাকি অংশ প্রতি সেমিস্টারের শুরুতে কিস্তিতে দেওয়া হবে। এই বৃত্তির সবচেয়ে বড় আকর্ষণ হলো, এখানে ভর্তির আবেদনের জন্য আইইএলটিএসের প্রয়োজন নেই।
আবেদনের যোগ্যতা
গুইলাম ডুপাইক্স স্কলারশিপ মূলত যাঁরা বিদেশ থেকে মাস্টার্স করতে আসবেন, তাঁদের জন্য। এর সহজ শর্তগুলো হলো বাংলাদেশসহ ইউরোপের বাইরের যেকোনো দেশের মেধাবী শিক্ষার্থী হতে হবে। প্রার্থীর অনার্সে (স্নাতক) খুব ভালো রেজাল্ট থাকতে হবে। প্রার্থীকে এমন একটি মাস্টার্স কোর্সে ভর্তি হতে হবে, যার পুরো দুই বছরের পড়াশোনা লুক্সেমবার্গেই হবে। প্রার্থীকে ‘ফুলটাইম’ স্টুডেন্ট হিসেবে থাকতে হবে, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি পার্টটাইম বা ফুলটাইম বড় কোনো চাকরি করা যাবে না।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৪ মার্চ, ২০২৬।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১১ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৫ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৬ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৯ ঘণ্টা আগে