ইংরেজি শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি নতুন শব্দ বা ভোকাবুলারি মনে রাখা। অনেকে প্রতিদিন নতুন নতুন শব্দ শিখতে শুরু করেন, কিন্তু কয়েক দিন পর সেগুলোর বেশির ভাগ ভুলে যান। শুধু শব্দের অর্থ মুখস্থ করলেই তা দীর্ঘদিন মনে থাকে না; প্রয়োজন সঠিক কৌশল। কিছু সহজ অভ্যাস গড়ে তুললে ভোকাবুলারি শেখা যেমন সহজ হবে, তেমনি তা দীর্ঘদিন স্মৃতিতেও থাকবে।
মানুষ বিচ্ছিন্ন তথ্যের চেয়ে গল্প বা ঘটনার সঙ্গে যুক্ত তথ্য বেশি মনে রাখতে পারে। নতুন কোনো শব্দ শেখার পর সেটি দিয়ে একটি ছোট গল্প, ঘটনা বা বাস্তব পরিস্থিতি কল্পনা করুন। ধরুন, ‘Generous’ শব্দের অর্থ উদার। শুধু অর্থ মুখস্থ না করে এমন একজন মানুষের কথা ভাবুন, যিনি নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করছেন। এভাবে শব্দটি একটি দৃশ্যের সঙ্গে যুক্ত হলে তা সহজে ভুলে যাওয়ার আশঙ্কা কমে যায়।
একবার পড়েই কোনো শব্দ দীর্ঘদিন মনে রাখা কঠিন। তাই নির্দিষ্ট বিরতিতে শব্দগুলো পুনরায় দেখার অভ্যাস তৈরি করতে হবে। আজ শেখা শব্দগুলো আগামীকাল, তিন দিন পরে, এক সপ্তাহ পরে এবং এক মাস পরে আবার পড়ুন। এই ‘স্পেসড রিপিটিশন’ পদ্ধতি স্মৃতিকে আরও শক্তিশালী করে এবং শব্দ দীর্ঘ সময় মনে রাখতে সাহায্য করে।
শুধু অর্থ জানলেই কোনো শব্দ আয়ত্তে আসে না। শব্দটি নিজের লেখায় ও কথায় ব্যবহার করতে পারলে সেটি সত্যিকার অর্থে শেখা হয়। প্রতিটি নতুন শব্দ দিয়ে অন্তত একটি বা দুটি বাক্য লিখুন। সম্ভব হলে বন্ধু, সহপাঠী বা সহকর্মীদের সঙ্গে কথোপকথনেও শব্দগুলো ব্যবহার করুন। যত বেশি ব্যবহার করবেন, শব্দ তত বেশি মনে গেঁথে যাবে।
ভোকাবুলারি শেখার সবচেয়ে স্বাভাবিক ও কার্যক্রর উপায় হলো নিয়মিত পড়া। বই,সংবাদপত্র, ম্যাগাজিন, ব্লগ কিংবা ইংরেজি গল্প পড়ার সময় নতুন শব্দের সঙ্গে পরিচয় ঘটে।
একই শব্দ বিভিন্ন প্রসঙ্গে বারবার দেখলে তার অর্থ ও ব্যবহার সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি হয়। তাই প্রতিদিন অন্তত ১৫ থেকে ২০ মিনিট ইংরেজি পড়ার অভ্যাস গড়ে তোলা যেতে পারে।
ছবি, রং বা ভিজ্যুয়াল উপাদান স্মৃতিকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে। নতুন শব্দের সঙ্গে একটি ছবি বা প্রতীক যুক্ত করলে তা সহজে মনে থাকে। এ ছাড়া ফ্ল্যাশকার্ড ব্যবহার করাও কার্যকর একটি পদ্ধতি। কার্ডের এক পাশে শব্দ এবং অন্য পাশে অর্থ বা উদাহরণ লিখে নিয়মিত অনুশীলন করলে দ্রুত শব্দভান্ডার সমৃদ্ধ করা সম্ভব।
ভোকাবুলারি শেখা কোনো এক দিনের কাজ নয়; এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিদিন অল্প অল্প করে নতুন শব্দ শেখা, সেগুলো ব্যবহার করা এবং নিয়মিত পুনরাবৃত্তি করাই সফলতার চাবিকাঠি। মুখস্থ করার চেয়ে শব্দের অর্থ, ব্যবহার ও প্রেক্ষাপট বোঝার ওপর গুরুত্ব দিলে ভোকাবুলারি দীর্ঘদিন মনে থাকবে এবং ভাষা দক্ষতাও উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
৭ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১১ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১২ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৬ ঘণ্টা আগে