
প্রচণ্ড গরমের কারণে কোমলমতি ছাত্রছাত্রীদের শারীরিক স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে একেবারে কোমলমতি শিশুদের বিদ্যাপীঠ কিন্ডারগার্টেন বন্ধের বিষয়ে সিদ্ধান্ত পরিচালনা পর্ষদের ওপর ছেড়ে দিয়েছে সরকার। তারা বন্ধ রাখবে বলেই আশা করা হচ্ছে।
সারা দেশে তীব্র দাবদাহের কারণে গতকাল রোববার সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ (আজ সোমবার) থেকে ৮ জুন ( আগামী বৃহস্পতিবার) পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ করা হয়। এরই ধারাবাহিকতায় আজ সোমবার বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়েও ক্লাস বন্ধের সিদ্ধান্ত দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
তবে কিন্ডারগার্টেনগুলো বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, শিক্ষার এ স্তর দেখভালের জন্য কোনো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নেই।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘বেসরকারি কিন্ডারগার্টেনগুলো দেখভাল করে তাদের পরিচালনা পর্ষদ। তারাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এখানে আমাদের করার কিছুই নেই।’
ফরিদ আহাম্মদ আরও বলেন, ‘তবে আমাদের পরামর্শ—শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাঁরাও ৮ তারিখ পর্যন্ত যাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখে।’

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১ দিন আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে