শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ ৷
আজ সোমবার সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অব্যাহতিপত্র পাঠান। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
চেয়ারম্যান পদ থেকে অব্যাহতির আবেদনে উল্লেখ করেছেন, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করি। শারীরিক অসুস্থতাজনিত কারণে আমি কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, এ অবস্থায় আমার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনাপূর্বক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
২০২৪ সালের ৫ সেপ্টেম্বর ইউজিসি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক ছিলেন। এস এম এ ফায়েজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনেরও সাবেক চেয়ারম্যান।
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৬তম উপাচার্য পদে নিয়োগ পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক এ অধ্যাপক।

সভাপতি পদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদগুলো পুনঃপ্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
৭ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৯ ঘণ্টা আগে
দেশের উচ্চশিক্ষার বড় প্রতিষ্ঠানগুলোতে বড় রদবদল হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় আজ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ সাত বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের প্রধানদের পরিবর্তনের কথা জানিয়েছে।
১০ ঘণ্টা আগে
পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের ব্রড শিট জবাব (নিরীক্ষা আপত্তি) নির্ধারিত সময়ের মধ্যে পাঠাতে ব্যর্থ হলে প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত বা বাতিল করা হতে পারে বলেও সতর্ক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে