দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ অর্থনৈতিক সুযোগের জন্য প্রস্তুত করতে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, ইউএনডিপি বাংলাদেশ এবং গ্রামীণফোন লিমিটেড যৌথভাবে কাজ করবে। তাদের উদ্যোগে ‘ফিউচারনেশন’ শীর্ষক দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের মাধ্যমে ৩০ অক্টোবর ২০২৪ এমপ্লয়বিলিটি মাস্টারক্লাস এবং স্কলারশিপ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইউএনডিপি ফিউচারনেশন প্রোগ্রামের ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার দেবাশীষ রায় ও ইউএপি ট্রাস্টিজের সদস্য আলমজেব ফরজাদ আহমেদ।
মাস্টারক্লাসটি পরিচালনা করেন গ্রামীণফোনের কমিউনিকেশনের প্রধান শরফুদ্দিন আহমেদ চৌধুরী, যেখানে প্রায় ২৮০ জন শিক্ষার্থী অংশ নেন।
এ ছাড়াও অনুষ্ঠানে ২০০ ছাত্রকে ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ এবং ৮০ জন ছাত্র ফ্রন্টিয়ার টেক স্কলারশিপ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্থপতি মাহবুবা হক বলেন, ফিউচারনেশন এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের এই অংশীদারিত্ব কেবল শিক্ষাগত অভিজ্ঞতাই বাড়াবে না বরং বিভিন্ন ক্ষেত্রে নিয়োগকর্তারা যে দক্ষতার সন্ধান করছেন তার সঙ্গে এটিকে একত্রিত করবে। এ ছাড়াও, তিনি শিক্ষার্থীদের তাদের দক্ষতা বিকাশের মাধ্যমে এবং ফিউচারেশন যে সুযোগগুলি দেয় তা কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান ব্যাপক কর্মসংস্থান প্রশিক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা একাডেমিক জ্ঞান এবং কর্মসংস্থানের ক্ষেত্রে প্রত্যাশা পূরণ করতে পারে। তিনি ইউএপির স্নাতকদেরও প্রশংসা করে বলেন, তারা নিজেদের প্রমাণ করে চলেছেন, যা তাদের কর্মজীবনে প্রতিফলিত।
অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক স্থপতি জিয়াউল ইসলাম, ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের প্রধানগণ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৯ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে