
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) জবির কোনো শিক্ষক না থাকায় আমরা বৈষম্যের শিকার হচ্ছি। সেখানে একটি সিন্ডিকেট কাজ করছে।’
আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত ক্যাম্পাস সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘সেখানে (ইউজিসি) একটি ‘‘সিন্ডিকেট’’ কাজ করছে। ইউজিসিতে শুধু একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা রয়েছেন। আমি আরও অনেক কথা খুলে বলতে পারছি না। আমাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমি এই সমস্যা সমাধানের জন্য সাংবাদিকদের সহায়তা কামনা করছি। আমাদের জকসুর সাংগঠনিক কাজ পরিচালনার জন্য কোনো অফিস নেই। আমরা ঠিকমতো অফিশিয়াল কাজ সম্পাদন করতে পারছি না।’
এ সময় জকসুর ভিপিসহ নির্বাচিত অন্য প্রতিনিধিরা বিগত ২০ দিনের সম্পাদিত কর্মকাণ্ডের বর্ণনা দেন। এ ছাড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তাঁরা।
দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ভিপি রিয়াজুল ইসলাম বলেন, ‘দ্বিতীয় ক্যাম্পাসের কাজের দ্বিতীয় ফেজের কাজের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) নিয়ে আমরা ইউজিসিতে কাজ করছি। জাতীয় নির্বাচনের আগে দ্রুত ডিপিপিটা একনেকে পাস করানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে না বসলেও হল নির্মাণের মাটি ভরাটের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।’
এ সময় জকসুর জিএস আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলসহ অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে