ব্রাজিলের সরকারি বৃত্তি-২০২৬-এর আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি অর্জনের সুযোগ পাবেন। এ বৃত্তিতে অর্থায়ন করবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সুযোগ-সুবিধা
ব্রাজিল সরকারের এই বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য থাকছে মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবিমা ও বিমান ভাড়ার ব্যবস্থা।
আবেদনের যোগ্যতা
আফ্রিকার ২৯টি, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান ২৮টি, এশিয়ান (বাংলাদেশসহ) ১০টি এবং ইউরোপের ৭টি। প্রার্থীদের অবশ্যই ব্রাজিলিয়ান বিশ্ববিদ্যালয় থেকে একটি গ্রহণযোগ্যতাপত্র পেতে হবে। এ ছাড়া বৃত্তির অন্যান্য নীতিমালা পূর্ণ করতে হবে।
বৃত্তির সময়কাল
স্নাতকোত্তর ডিগ্রির মেয়াদ ২৪ মাস ও পিএইচডি ডিগ্রির মেয়াদ হবে ৪৮ মাস পর্যন্ত।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনপত্র, সিভি ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের সঙ্গে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখিত সব ধরনের একাডেমিক এবং সহায়ক নথিপত্র জমা দিতে হবে।
ব্রাজিলের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহ
সাউ পাউলো বিশ্ববিদ্যালয়, মিনাস জেরাইস ফেডারেল বিশ্ববিদ্যালয়, ক্যাম্পিনাস স্টেট বিশ্ববিদ্যালয়, রিও গ্র্যান্ডে ডু সুল ফেডারেল বিশ্ববিদ্যালয়, ব্রাসিলিয়া বিশ্ববিদ্যালয়, রিও ডি জেনেইরো স্টেট বিশ্ববিদ্যালয়।
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা লিংকের ফাইলের বিবরণী অনুসরণ করে অনলাইনের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৫
(স্নাতকোত্তরের জন্য)
আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ (পিএইচডির জন্য)

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে