২০২৫-২৬ শিক্ষাবর্ষে নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ২৯ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কলেজের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মের (ndc.edu.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন।
কলেজ অধ্যক্ষ ডা. ফাদার হেমন্তো পিয়াস রোজারিও স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৭ আগস্ট দুপুর ১২টা পর্যন্ত আবেদন গ্রহণ চলবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনপ্রক্রিয়ায় অংশ নিতে বিকাশের মাধ্যমে ৪০০ টাকা ভর্তি পরীক্ষা ফি পরিশোধ করতে হবে, যা ফেরতযোগ্য নয়। এবার মোট আসনসংখ্যা ৩ হাজার ২৯০টি।
এর মধ্যে বিজ্ঞান বিভাগের বাংলা মাধ্যমে ১ হাজার ৮১০, ইংরেজি ভার্সনে ৩২০, মানবিকে ৪১০ এবং ব্যবসায় শিক্ষায় ৭৫০টি আসন রাখা হয়েছে। আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময় প্রবেশপত্রেই উল্লেখ থাকবে। লিখিত পরীক্ষার পর মেধাক্রম ও জিপিএ বিবেচনায় মৌখিক পরীক্ষার জন্য বাছাই করা হবে। এরপর চূড়ান্ত ফলাফলের ভিত্তিতে ভর্তি নিশ্চিত করা হবে।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে