
আগামী নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা সেবা কার্যক্রম শুরু হবে। আজ শুক্রবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক চাহিদাসমূহ নিরূপণে ‘ট্রেইনিং ম্যাটেরিয়াল অ্যান্ড ম্যানুয়াল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক’ শীর্ষক কর্মশালাটি ইউজিসি ও ইউনেসকো যৌথভাবে আয়োজন করেছে। কমিশনের অডিটরিয়ামে দুই দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় ২২টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা, কাউন্সিলর, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, শিক্ষার্থীবৃন্দ এবং ইউজিসি কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
কর্মশালায় আনোয়ার হোসেন বলেন, দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় একটি বিশেষ মডিউল তৈরি করা হচ্ছে। শুরুতে ২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থীকে ধাপে ধাপে এ সেবা দেওয়া হবে। সে লক্ষ্যে এরই মধ্যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মডিউল চূড়ান্ত করা হয়েছে। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় মডিউলে শিক্ষার্থীদের কী ধরনের সেবা প্রয়োজন, সেটি তুলে ধরা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের বিষয়টি যুক্ত করা দরকার।
আনোয়ার হোসেন আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব বিশেষ অতিথির বক্তব্য দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনেসকোর প্রতিনিধি রাজু দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সৈয়দ তানভীর রহমান, বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মানবিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মো. রাফিউজ্জামান।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৪ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
২০ ঘণ্টা আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
২০ ঘণ্টা আগে