
গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) উপাচার্যের কার্যালয়ে এ বৈঠকে উভয় পক্ষ শিক্ষা, গবেষণা এবং বৈশ্বিক অংশীদারত্ব সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসিইউ মহাসচিব অধ্যাপক কলিন রিওর্ডান এবং দক্ষিণ এশিয়ায় মেম্বারশিপ এনগেজমেন্ট লিড ইকিতা পোখারনা বক্তব্য রাখেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রাধ্যক্ষ, বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউট পরিচালক এবং প্রক্টর উপস্থিত ছিলেন।
বৈঠকে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বৈশ্বিক নেটওয়ার্ক ও অংশীদারত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার বৃত্তি ও ফেলোশিপের সুযোগ বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
যৌথ গবেষণার সুযোগ সম্প্রসারণে এসিইউভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক জোরদার করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কমনওয়েলথ প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষক-শিক্ষার্থী উদ্বুদ্ধকরণ ও বিনিময় কর্মসূচি চালুর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়।
বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘ডিজিটাল রূপান্তর এবং শিক্ষাদান, শিখন ও গবেষণায় উদীয়মান প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারের ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও গভীর করতে হবে।’ তিনি অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন।
বৈঠক শেষে এসিইউ মহাসচিব অধ্যাপক কলিন রিওর্ডান উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পৃথক আলোচনা করেন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
৯ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৩ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৭ ঘণ্টা আগে