
গ্লোবাল অ্যালাইন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন ও বাংলাদেশ যুব ছায়া সংসদের সেরা অ্যাওয়ার্ড পেলেন লালমনিরহাট ১ আসনের যুব সংসদ সদস্য মিনহাজুল ইসলাম বাপ্পি। দশ টাকায় পুষ্টিকর খিচুড়ি নামক প্রজেক্টের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়। শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত লাইসিয়াম কনফারেন্স সেন্টারে আয়োজিত বাংলাদেশ তরুণদের অঙ্গীকার নামক প্রজেক্টের সমাপনী অনুষ্ঠানে সফল প্রজেক্ট হিসেবে বাপ্পির দশ টাকায় পুষ্টিকর খিচুড়ি নির্বাচিত হয়।
জানা যায়, মিনহাজুল ইসলাম বাপ্পি গ্লোবাল অ্যালাইন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন ও বাংলাদেশ যুব ছায়া সংসদ থেকে তিনদিনের একটি ফুড সিস্টেম ও লিডারশিপ বিষয়ক ট্রেনিং নেয়। ট্রেনিং শেষে তিনি তার জেলা লালমনিরহাটের শিক্ষার্থীদের কথা চিন্তা করে দশ টাকায় পুষ্টিকর খিচুড়ি নামক প্রজেক্ট বাস্তবায়ন করেন। প্রজেক্টের মূল লক্ষ্যে ও উদ্দেশ্য হলো পুষ্টিকর ও নিরাপদ খাবার নিশিত করা।
ট্রেনিং নেওয়ার পর তার জেলা লালমনিরহাটের স্কুল–কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করা জন্য তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ে দশ টাকায় পুষ্টিকর খিচুড়ি নামক প্রজেক্ট বাস্তবায়ন করেন।
লালমনিরহাট জেলার প্রত্যন্ত এলাকার স্কুল ও কলেজে নেই কোনো ক্যান্টিন। যার ফলে সেসব এলাকার শিক্ষার্থীরা টিফিনের সময় ভালো ও পুষ্টিকর খাবার খেতে পারে না। অনেক শিক্ষার্থী আছেন, যারা স্কুল–কলেজে পড়াশোনার জন্য অনেক দূর থেকে আসেন। এছাড়াও অনেক শিক্ষার্থী আছেন যারা দরিদ্রতার জন্য স্কুল–কলেজে আসার সময় বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারে না।
টিফিনের সময় লালমনিরহাট জেলার শিক্ষার্থীরা ভাজাপোড়া খাবার যেন না খায় ও পুষ্টিকর খাবার যেন নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা খলিলুর রহমান খাদেম উচ্চ বিদ্যালয়ে এই প্রজেক্টটি বাস্তবায়ন করা হয়। বর্তমানে স্কুলটিতে মিলছে ১০ টাকায় পুষ্টিকর খিচুড়ি। এই প্রজেক্টটি ব্যাপক সাড়া ফেলেছে লালমনিরহাট জেলায়।
প্রজেক্ট বাস্তবায়নকারী মিনহাজুল ইসলাম বাপ্পি বলেন, এই প্রজেক্টটি বাস্তবায়ন হওয়ায় বর্তমানে প্রায় প্রতিদিন ২৩০–২৫০ জন শিক্ষার্থী টিফিনের সময় পুষ্টিকর খিচুড়ি খেতে পারছেন। আগে শিক্ষকরা টিফিনের সময় খাওয়ার জন্য বাড়ি থেকে খাবার নিয়ে আসতেন। বর্তমানে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরাও টিফিনের সময় একই খাবার খাচ্ছেন। এই প্রজেক্টের আরো একটি উদ্দেশ্য হলো জিনি বাবুর্চি আছেন তাকে স্বাবলম্বী করে তোলা।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১১ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৫ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৬ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৯ ঘণ্টা আগে