ইন্টারভিউ বোর্ডে যাঁরা বসে থাকেন, তাঁরা শুধু আপনার উত্তর শুনতে চান না। তাঁরা জানতে চান, আপনি একজন মানুষ হিসেবে কেমন, চাপের মধ্যে কীভাবে কাজ করেন এবং সমস্যাকে কীভাবে দেখেন। সহজ ভাষায় বললে, তাঁরা আপনার গল্প শুনতে চান।
ধরুন, তিন বন্ধু ছোটবেলার স্কুলজীবনের গল্প করছে। আপনি জিজ্ঞেস করলেন, ‘স্কুলে থাকতে সবচেয়ে মজার স্মৃতি কী ছিল?’ একজন বলল, ‘বন্ধুদের সঙ্গে অনেক মজা করতাম।’ আরেকজন বলল, ‘বৃষ্টি হলে আমরা ক্লাসের জানালার পাশে বসে মাঠে পানি জমা দেখতাম। তারপর টিফিনের সময় জুতা হাতে নিয়ে কাদার মধ্যে দৌড়ে ফুটবল খেলতে নেমে যেতাম।’ ১০ দিন পর কার কথা আপনার মনে থাকবে? দ্বিতীয় জনের। কারণ সে শুধু উত্তর দেয়নি, একটা দৃশ্য তৈরি করেছে। ইন্টারভিউও অনেকটা এমন।
আমরা বেশির ভাগ সময় প্রশ্নের উত্তর দিই। কিন্তু যারা তাদের কাজের অভিজ্ঞতাকে গল্পে রূপান্তর করতে পারে, উদাহরণ দিতে পারে, তাদের আলাদা করে মনে থাকে। এ গল্প বলার জন্য একটা সহজ পদ্ধতি আছে। সেটার নাম ‘বেক মেথড’। ধরুন, আপনাকে প্রশ্ন করা হলো, ‘কাজের জায়গায় কোনো কঠিন পরিস্থিতি কীভাবে সামলেছেন? অনেকে বলেন, ‘আমি চাপের মধ্যে কাজ করতে পারি।’ কিন্তু এ উত্তর খুব সাধারণ। এর বদলে বেক মেথড ব্যবহার করে উত্তরটা এমন হতে পারে—
বি–ব্যাকগ্রাউন্ড: আপনি কোন পরিস্থিতিতে কাজটা করেছেন, কেন করেছেন, সেখানে আপনার দায়িত্ব কী ছিল?
আমাদের অফিসে রিপোর্টিং ম্যানেজার হঠাৎ চাকরি ছেড়ে দেন। ফলে ডোনারের রিপোর্ট তৈরির দায়িত্ব আমার ওপর আসে।
অ্যা–অ্যাকশন: সমস্যা সমাধানের জন্য আপনি কী করেছেন?
আমি সুপারভাইজরের সঙ্গে আলোচনা করি এবং টিমের মধ্যে কাজ ভাগ করে দিই।
সি–কনসিকুয়েন্স: আপনার পদক্ষেপের ফলে কী ফল এসেছে?
আমরা সময়মতো রিপোর্ট জমা দিতে সক্ষম হই এবং ভালো প্রতিক্রিয়া পাই।
কে–নলেজ: পুরো অভিজ্ঞতা থেকে আপনি কী শিখেছেন?
–আমি শিখেছি, সময়মতো টিমের সঙ্গে সমস্যা শেয়ার করলে সমাধান সহজ হয়।
খেয়াল করলে দেখবেন, এখানে আপনি শুধু ‘আমি চাপ সামলাতে পারি’ বলেননি। বরং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সেটা বুঝিয়েছেন।
অনেক সময় কোনো প্রশ্নের উত্তর ভালো জানা থাকলে আমরা সেই বিষয়ে যা জানি সব বলে দেওয়ার চেষ্টা করি। ফলে এক প্রশ্নে অনেক সময় চলে যায়। কিন্তু ইন্টারভিউতে আপনি কত জানেন, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো, আপনি কতটা প্রাসঙ্গিক এবং গুছিয়ে উত্তর দিতে পারছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইন্টারভিউ শুধু প্রতিষ্ঠান আপনাকে যাচাই করছে, এমন না; আপনিও প্রতিষ্ঠানটিকে যাচাই করছেন। তাই শুধু প্রশ্নের উত্তর দিয়েই থেমে যাবেন না। কাজের পরিবেশ, শেখার সুযোগ বা টিম সম্পর্কে আপনিও প্রশ্ন করুন। কারণ, ভালো ইন্টারভিউ দুই পক্ষের জন্যই একজন উপযুক্ত মানুষ খুঁজে পাওয়ার সুযোগ তৈরি করে।
ইন্টারভিউ শেষে যখন জিজ্ঞেস করা হয়, ‘আপনার কোনো প্রশ্ন আছে?’ তখন অনেকে বলেন, না।
কিন্তু এখানে আপনি অন্যদের থেকে আলাদা হতে পারেন। আপনি জানতে চাইতে পারেন, ‘এই প্রতিষ্ঠানে শেখার সুযোগ কেমন? প্রথম কয়েক মাসে কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি?’ তা ছাড়া ইন্টারভিউতে সব প্রশ্নের উত্তর জানা জরুরি না। বরং গুরুত্বপূর্ণ হলো, আপনি নিজের অভিজ্ঞতাগুলো কতটা পরিষ্কার, স্বাভাবিক এবং গল্পের মতো করে তুলে ধরতে পারছেন। তখন মানুষ শুধু আপনার উত্তর না, আপনাকেও মনে রাখবে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
৯ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৩ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৭ ঘণ্টা আগে