
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একই সঙ্গে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আজ রোববার (১১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন, জকসুর সহসভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলীম আরিফ ও সহসাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা।
বৈঠকে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, দ্বিতীয় সমাবর্তন আয়োজন ও ডিনস অ্যাওয়ার্ড-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, অর্থ মন্ত্রণালয় থেকে ইউজিসি বরাবর অর্থছাড়ের বিষয়ে চিঠি এলেও এখনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে অর্থ উপদেষ্টার সঙ্গে ইউজিসি চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক অনুষ্ঠিত হবে।
রিয়াজুল ইসলাম আরও বলেন, এই সপ্তাহের মধ্যে বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করা হবে এবং চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হবে, ইনশা আল্লাহ।
দ্বিতীয় ক্যাম্পাস প্রসঙ্গে ভিপি বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান ইতিমধ্যে ইউজিসিতে জমা দেওয়া হয়েছে। ইউজিসি বর্তমানে প্ল্যানটি পর্যালোচনা করছে। ১৫ জানুয়ারির মধ্যে এ-সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
এ ছাড়া দ্রুত দ্বিতীয় সমাবর্তন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইউজিসিকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে ইউজিসি কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৬ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
২০ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
২১ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে