চীনে উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর। সুচো ইউনিভার্সিটি সিএসসি স্কলারশিপের আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বব্যাপী যেকোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদন করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। চীনা সরকারের অর্থায়নে পরিচালিত এই স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থী সম্পূর্ণ অর্থায়িত সুবিধায় উচ্চশিক্ষার সুযোগ পাবেন।
সুচো ইউনিভার্সিটি চীনের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়। এটি ১৯০০ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি চীনের ‘ডাবল ফার্স্ট ক্লাস’ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি এবং শিক্ষাক্ষেত্রে উচ্চমানের শিক্ষা ও গবেষণার জন্য সুপরিচিত। সুচো ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের আকর্ষণে সব সময় আধুনিক এবং বৈশ্বিক গবেষণা সহযোগিতা, আধুনিক ল্যাব সুবিধা এবং একাডেমিক পরিবেশের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাদার দক্ষতা বিকাশের সুযোগ নিশ্চিত করে।
সুযোগ-সুবিধা
বৃত্তিটির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ অর্থায়িত সুবিধা দেওয়া হবে। এর আওতায় শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। এ ছাড়া ক্যাম্পাসে থাকা বা হাউজিং ভাতা দেওয়া হবে। যাতে আবাসনের ঝামেলা না থাকে। শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাপনের জন্য মাসিক ভাতা দেওয়া হবে। সর্বোপরি, সম্পূর্ণ স্বাস্থ্যবিমা দেওয়া হবে, যা বিদেশি শিক্ষার্থীদের চীনে অধ্যয়নের সময় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করবে।
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের পাসপোর্ট থাকতে হবে। প্রার্থীর চীনা নাগরিকত্ব থাকা যাবে না। আবেদনকারীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকতে হবে। মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে। একই সঙ্গে মাস্টার্সের জন্য প্রার্থীদের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীর বয়স ৪০ বছরের কম হতে হবে। একই সঙ্গে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আকর্ষণীয় একাডেমিক ফল থাকতে হবে। প্রার্থীদের গবেষণায় আগ্রহী হতে হবে।
আবেদনের প্রয়োজনীয় তথ্য
বৃত্তিটির জন্য আবেদন করতে প্রার্থীদের অনলাইন আবেদন ফরম, শিক্ষাগত রেকর্ড/ট্রান্সক্রিপ্ট, ডিগ্রির সনদপত্র, পাসপোর্ট সাইজের ছবি, বৈধ পাসপোর্টের কপি, জীবনবৃত্তান্ত/সিভি, অপরাধমুক্ত সনদ, দুটি সুপারিশপত্র, অধ্যয়ন পরিকল্পনা এবং ভাষা দক্ষতার সনদপত্র জমা দিতে হবে। এই নথিগুলো সাবধানে প্রস্তুত ও জমা দিতে হবে। কারণ, আবেদনপ্রক্রিয়ায় এগুলো মূল্যায়নের মূল ভিত্তি।
অধ্যয়নের ক্ষেত্রসমূহ
এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। এর মধ্যে প্রধান বিষয়গুলো বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা ও স্বাস্থ্যবিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান বিষয়ে অধ্যয়নের সুযোগ পাবেন।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে