চীনে উচ্চশিক্ষায় আগ্রহী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ এসেছে। হোহাই ইউনিভার্সিটি সিএসসি স্কলারশিপ ২০২৬-এর জন্য আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। চীনের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন চায়নিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিএসসি) কর্মসূচির আওতায় এ বৃত্তিটি সম্পূর্ণ অর্থায়িত, যা স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ দিচ্ছে।
হোহাই বিশ্ববিদ্যালয়ের এ স্কলারশিপে আবেদনের জন্য কোনো আবেদন ফি দিতে হবে না। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য এই পূর্ণ অর্থায়িত বৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা চীনের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণার সুযোগ পাবেন। হোহাই বিশ্ববিদ্যালয় চীনের অন্যতম শীর্ষস্থানীয় ও গবেষণাভিত্তিক উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯১৫ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধা
হোহাই ইউনিভার্সিটি সিএসসি স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি কর্মসূচি। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার সঙ্গে সংশ্লিষ্ট প্রায় সব ব্যয় বহন করা হবে। এর মধ্যে রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, বিনা খরচে বিশ্ববিদ্যালয়ের আবাসনে থাকার সুযোগ এবং চীনে অবস্থানকালে পূর্ণাঙ্গ মেডিকেল ইনস্যুরেন্স সুবিধা।
এ ছাড়া শিক্ষার্থীদের মাসিক জীবনযাত্রার খরচ নির্বাহের জন্য নিয়মিত ভাতা প্রদান করা হবে। স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা প্রতি মাসে ৩ হাজার চীনা ইউয়ান এবং পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা প্রতি মাসে সাড়ে ৩ হাজার চীনা ইউয়ান ভাতা পাবেন। এই আর্থিক সহায়তার ফলে শিক্ষার্থীরা নিশ্চিন্তে পড়াশোনা ও গবেষণায় মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন।
আবেদনের যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই চীনের নাগরিক নন, এমন হতে হবে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। ডিগ্রি ও বয়সের ক্ষেত্রে, মাস্টার্স প্রোগ্রামে আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং বয়স ৩৫ বছরের কম হতে হবে। অন্যদিকে, পিএইচডি প্রোগ্রামের জন্য আবেদনকারীদের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং বয়স ৪০ বছরের নিচে হতে হবে।
আবেদনকারীর একাডেমিক ফলাফল ভালো হতে হবে এবং বৈজ্ঞানিক গবেষণায় দক্ষতা ও সক্ষমতার প্রমাণ থাকতে হবে। যাঁরা বর্তমানে অন্য কোনো স্কলারশিপ বা আর্থিক সহায়তা পাচ্ছেন, তাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন না। পাশাপাশি চীনা ভাষায় দক্ষতার প্রমাণ হিসেবে আবেদনকারীদের এইচএসকে লেভেল-৪ বা তার ঊর্ধ্বে উত্তীর্ণ হওয়ার সনদ থাকতে হবে, যা আবেদনকালে সর্বোচ্চ দুই বছরের মধ্যে অর্জিত হতে হবে।
আবেদনের পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এই লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ১০ এপ্রিল, ২০২৬।

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১৭ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে