ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বঙ্গবন্ধু স্কয়ারের নাম পরিবর্তন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন নামকরণ করা হয়েছে বিদ্রোহী হল। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল পরিবর্তিত হয়েছে শিউলি মালা হলে। একই সঙ্গে বঙ্গবন্ধু স্কয়ারের নতুন নামকরণ করা হয়েছে জুলাই-২৪ স্কয়ার।
শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরই বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবার সংশ্লিষ্ট সবার প্রতিকৃতি ও নামফলক ভেঙে ফেলেন শিক্ষার্থীদের একাংশ। তাঁরা প্রাথমিকভাবে দুটি হলের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী হল’ ও ‘শিউলিমালা হল’ নির্ধারণ করেন। সিন্ডিকেট সভায় তা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। আসিফ আহমেদ তাহসান নামের এক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সুন্দর একটি কাজ করেছে। বংশগত ভিত্তি কোথাও থাকবে না। নজরুলের প্রতিটি সৃষ্টিকর্মের স্বাক্ষর থাকুক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায়।’
আরেক শিক্ষার্থী মো. রাজু শেখ বলেন, ‘রাজনৈতিক তোষামোদীর কারণে নেতাদের খুশি করতেই একটি নির্দিষ্ট পরিবারকেন্দ্রিক নামগুলো দেওয়া হয়েছিল। সর্বক্ষেত্রেই রাজনৈতিক তোষামোদী নিপাত যাক। আমরা চাই নজরুলের সৃষ্টিকর্মের নামেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থাপনার নামকরণ করা হোক।’

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
২০ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে