বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ হয়েছে। ২২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বুটেক্স ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ হয়। লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ মার্চ (শুক্রবার)।
৬০০ আসনের বিপরীতে ৭ হাজার ৩১৪ জন শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। প্রতি আসনের জন্য লড়বেন ১২ জন পরীক্ষার্থী।
সারা দেশের বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থীরা এ ভর্তি পরীক্ষায় অংশ নেবেন। তাঁদের মধ্যে ঢাকা বিভাগ থেকে ৪ হাজার ২৪১, রাজশাহী বিভাগ থেকে ৯৩৩, চট্টগ্রাম বিভাগ থেকে ৫০১, যশোর থেকে ৪৩২, দিনাজপুর বিভাগ থেকে ৪২৬, ময়মনসিংহ বিভাগ থেকে ২৯৯, কুমিল্লা বিভাগ থেকে ২৪১, বরিশাল বিভাগ থেকে ৮৮, মাদ্রাসা থেকে ৭৭, সিলেট বিভাগ থেকে ৭২ এবং ইংরেজি মিডিয়াম থেকে ৪ জন শিক্ষার্থী এই ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত এই শিক্ষার্থীর সংখ্যায় বেশ বৈষম্য দেখা যায়। এইচএসসি ও সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত ও ইংরেজি বিষয়ে প্রাপ্ত জিপিএর ওপর বিবেচনা করে ভর্তি প্রার্থীদের নির্বাচন করা হয়েছে। চার বিষয়ে জিপিএ ২০ (প্রতি বিষয়ে জিপিএ ৫)-এর মধ্যে জিপিএ ১৮.৫ হলেই আবেদন করা গেছে। কিন্তু এইচএসসি এবং সমমান পরীক্ষায় বিভিন্ন বিভাগে আলাদা আলাদা প্রশ্ন হওয়ায় এবং সমমানের মূল্যায়ন নিশ্চিত না হওয়ায় বিভিন্ন বিভাগে পয়েন্টের তারতম্যের সৃষ্টি হয়েছে। এই তারতম্যের পরিপ্রেক্ষিতেই বিভিন্ন বিভাগ থেকে নির্বাচিত শিক্ষার্থীদের সংখ্যায় বিভাগভিত্তিক বৈষম্য দেখা যাচ্ছে।
উল্লেখ্য, ৮ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘ইতিমধ্যে মাধ্যমিক স্তরের এসএসসি পরীক্ষা সমাপ্ত হয়েছে সুন্দরভাবে। প্রশ্নপত্র আউট (ফাঁস) হয়নি, নকল হয়নি এবং দুই মাসের ভেতরে আগামী ২০ জুলাইয়ের ভেতরে রেজাল্টও আউট (ফল প্রকাশ) হয়ে যাবে।’
১ ঘণ্টা আগে
বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১ দিন আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে