
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। উপ-উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়টির প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার নিয়োগ পেয়েছেন।
২ অক্টোবর বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী অধ্যাপক ড. মো. বেলাল হোসেনকে উপ–উপাচার্য এবং অধ্যাপক মুহাম্মদ আবুল বাশারকে কোষাধ্যক্ষ হিসেবে আগামী চার বছরের জন্য তাঁদের নিয়োগ দিয়েছেন। যোগদানের দিন থেকে তাঁদের এ নিয়োগ কার্যকর হবে।
উল্লেখ্য, অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলার কিসমত চানেশ্বরী গ্রামের মৃত মো. নাজিম উদ্দীনের তৃতীয় সন্তান। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং CEMB-TWAS থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, ঢাকার সাভারের বোয়ালিয়াপাড়ার মৃত মো. হারুনূর রশিদের দ্বিতীয় সন্তান। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৩ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে