
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ইরাকের মুসতানসিরিয়াহ ইউনিভার্সিটি। এটি মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন ও ইরাকের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। রাজধানী বাগদাদে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে ৪৬৫টি স্কলারশিপ দেবে। আগ্রহী প্রার্থীদের জন্য এই স্কলারশিপের বিভিন্ন দিক তুলে ধরা হলো।
বৃত্তির সংখ্যা
বিশ্ববিদ্যালয়টিতে বিভিন্ন বিভাগে ৪৬৫টি স্কলারশিপ দিচ্ছে সে দেশের সরকার। এর মধ্যে স্নাতকের (বিএসসি) শিক্ষার্থীদের জন্য ২৬৫টি, স্নাতকোত্তরে (এমএসসি) ১২৪টি এবং পিএইচডিতে ৭৬টি স্কলারশিপ দেবে মুসতানসিরিয়াহ ইউনিভার্সিটি।
যাদের জন্য স্কলারশিপ
অনুমোদিত শিক্ষার্থীরা টিউশন ফিসহ পূর্ণ স্কলারশিপ পাবে। তবে এই স্কলারশিপ ইরাকের অধিবাসী বা প্রবাসীদের মধ্যে যাঁরা ইরাক সরকারের অধীনে কর্মরত, তাঁদের জন্য প্রযোজ্য নয়।
স্কলারশিপের সময়সীমা
প্রার্থীর বয়সসীমা
স্কলারশিপপ্রত্যাশী শিক্ষার্থীর বয়স ১ অক্টোবর ২০২৩ তারিখের মধ্যে কোনোভাবেই ৩০ বছর অতিক্রম করতে পারবে না।
আবশ্যিক বিষয়াবলি
স্কলারশিপটি পেতে হলে স্নাতকের (বিএসসি) শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ন্যূনতম নম্বর থাকতে হবে। এর মধ্যে মেডিসিনে ৮৫ শতাংশ থাকতে হবে। ডেন্টিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং ও নার্সিংয়ে ৬৫ শতাংশ এবং ফার্মাসিতে ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে। অন্যান্য বিজ্ঞানবিষয়ক এবং মানবিকের শিক্ষার্থীদের জন্য ৬০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক।
গ্র্যাজুয়েশনের প্রয়োজনীয় শর্ত
প্রয়োজনীয় কাগজপত্র
গুরুত্বপূর্ণ তারিখ
অফিশিয়াল ওয়েবসাইট
অনলাইনে আবেদন ও বিস্তারিত জানতে এই (https://cc. uomustansiriyah.edu.iq/scholarship) লিংকে প্রবেশ করতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তি দেখুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এই (https:// www.shed.gov.bd/site/view/scholarship) ওয়েবসাইটে।
অনুবাদ: আবিদা সুলতানা শামীমা
সূত্র: ওয়েবসাইট

চলতি মাসের মধ্যেই নতুন কারিকুলাম (পাঠ্যক্রম) কমিটি গঠন ও সদস্য নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় মন্ত্রী এ নির্দেশনা দেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে...
১ দিন আগে
নারায়ণগঞ্জের আর পি সাহা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ক্লাবের উদ্বোধন ও নতুন কমিটির সদস্যদের বরণ অনুষ্ঠান সম্প্রতি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। কুইজ প্রতিযোগিতা ও পাবলিক স্পিকিং পর্বে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
১ দিন আগে
বিশ্বের প্রথম সারির সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম দিকেই রয়েছে আমেরিকার ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। বহু নোবেলজয়ী, বিশ্বখ্যাত বিজ্ঞানী ও উদ্যোক্তা তৈরি হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। এলিট এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অনেক শিক্ষার্থীরই জীবনের একটি দুর্লভ সুযোগ।
১ দিন আগে
২০২৪ সালের সেপ্টেম্বরে ইউজিসি চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। ১৪তম চেয়ারম্যান হিসেবে তিনি তার দায়িত্বগ্রহণের দেড় বছর পূর্ণ করেছেন। দায়িত্বগ্রণের পর থেকে দেশের উচ্চ শিক্ষাঙ্গনে বেশকিছু বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে