খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গণহত্যা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারব্যবস্থা বিষয়ক একটি একাডেমিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন কর্তৃক একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় একাডেমিক এ ওয়েবিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের পরিচালক মফিদুল হক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন স্কুলের ডিন ও আইন ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসানাত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইন ডিসিপ্লিনের প্রভাষক ও সংশ্লিষ্ট কোর্সের শিক্ষক এহসান মজিদ মুস্তাফা। স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
এর পর অনুষ্ঠানের মুখ্য আলোচক আলোচ্য বিষয়ে তাঁর বক্তব্য ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন। তিনি তাঁর বক্তব্যের শুরুতে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধ এবং এসব অপরাধের বিচারবিষয়ক প্রসঙ্গ নিয়ে কথা বলেন। বক্তব্যের দ্বিতীয় অংশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের আইন প্রণয়ন ও বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা করেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশর মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার করতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্প্রদায়কে যে আহ্বান জানিয়েছিলেন, সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হলেও বাংলাদেশ সেই এগিয়ে এসেছে। এরই ফল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশ।’
মূল বক্তব্য শেষে শুরু হয় শিক্ষার্থীদের প্রশ্নোত্তর ও মতবিনিময় পর্ব। মুক্তিযুদ্ধের ঋণ শোধের যে দায়, তা পূরণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান এবং ভবিষ্যতে মুক্তিযুদ্ধ জাদুঘর ও সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন একসঙ্গে কাজ করার আশা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. ওয়ালিউল হাসানাত। অনুষ্ঠানটিতে প্রথম বর্ষের এলজে-১১১১ কোর্সের সব শিক্ষার্থী সংযুক্ত ছিলেন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
২০ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১ দিন আগে