
বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)। দিবসটি উপলক্ষে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
সকালে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিইউএইচএস ক্যাম্পাসে একটি র্যালি বের করা হয়। পরে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে খাদ্য নিরাপত্তা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
বিইউএইচএসের পাবলিক হেলথ অনুষদের ডিন অধ্যাপক বেগম রওশন আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক শেখ আখতার আহমদ।
সেমিনারে ‘খাদ্য নিরাপত্তা, খাদ্যে ভেজাল ও স্বাস্থ্যঝুঁকি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিউনিটি নিউট্রিশন বিভাগের সহযোগী অধ্যাপক তাসলিমা খাতুন। একই বিভাগের সহযোগী অধ্যাপক মনিকা রানী সরকার কুইজ পর্ব পরিচালনা করেন। পরে প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিষয়ভিত্তিক আলোচনা করেন।

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে দেওয়া বিশেষ বার্তায় বিইউএইচএসের উপাচার্য অধ্যাপক জে এম এ হান্নান খাদ্য নিরাপত্তা বিষয়ে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সবার সুস্বাস্থ্য নিশ্চিত করতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সেমিনারে এলায়েড হেলথ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক প্রদীপ কুমার সেন গুপ্ত, প্রক্টর নাসরীন নাহার, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি নিউট্রিশন বিভাগ এ কর্মসূচির আয়োজন করে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
৯ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৩ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৭ ঘণ্টা আগে