
রোহিঙ্গা শিশুদের শিক্ষার মানোন্নয়নে প্রথমবারের মতো শরণার্থীশিবিরগুলোতে কাজ করা ১১০০ এর বেশি স্বেচ্ছাসেবী শিক্ষককে প্রশিক্ষণ সনদ দেওয়া হয়েছে। যা দ্বারা দক্ষতার স্বীকৃতি পেলেন এসব স্বেচ্ছাসেবী শিক্ষকেরা। সেই সঙ্গে শ্রেণিকক্ষে রোহিঙ্গা শিশুদের শেখার প্রক্রিয়াও জোরদার করা হচ্ছে বলে আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউনিসেফ বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার-আরআরআরসি সহযোগিতায় ইউনিসেফ ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ১ হাজার ১০০ এর বেশি স্বেচ্ছাসেবী শিক্ষককে স্বীকৃতি দিয়েছে এবং এই প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের সরাসরি পাঠদানে যুক্ত করার মাধ্যমে রোহিঙ্গা শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা হচ্ছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মিজানুর রহমান বলেন, এটি একটি উল্লেখযোগ্য উদ্যোগ। এটি শুধু একটি সনদ নয়, এটি ক্ষমতায়নের একটি প্রতীক। এর মধ্য দিয়ে আপনারা পরবর্তী প্রজন্মকে পথ দেখাবেন; তারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করবে।
ইউনিসেফ জানিয়েছে, গত দুই বছরে কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বেচ্ছাসেবী শিক্ষক ও মাস্টার ট্রেইনারেরা প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছেন। প্রশিক্ষিত শিক্ষাদানকারী স্বেচ্ছাসেবীরা কার্যকরী শিক্ষার মূল ভিত্তি, বিশেষ করে সংকটপূর্ণ জায়গা বা অবস্থায় তাঁরা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রোহিঙ্গা শিবিরগুলোর জন্য এ ধরনের প্রথম সুপরিকল্পিত কর্মসূচির আওতায়, শিক্ষাদানকারী স্বেচ্ছাসেবকেরা আরও কার্যকরভাবে মিয়ানমারের পাঠক্রম পড়ানোর জন্য প্রয়োজনীয় জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জন করেছেন।
বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গাভুয়া বলেন, প্রতিটি রোহিঙ্গা শিশুর জন্য শুধু শিক্ষার সুযোগ নয়, বরং মানসম্মত শিক্ষালাভের সুযোগ নিশ্চিত করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এই সনদ প্রদান। স্বেচ্ছাসেবী শিক্ষকদের জন্য বিনিয়োগ করে আমরা একটি পুরো প্রজন্মের শিশুদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করছি, যে শিশুরা ইতিমধ্যে তীব্র বাধা-বিঘ্ন ও ক্ষতির সম্মুখীন হয়েছে।
ইউনিসেফ বলছে, স্বেচ্ছাসেবী শিক্ষকদের এই প্রশিক্ষণ কর্মসূচি ছিল তিন মাসব্যাপী। সেখানে মোট ১৭৬ ঘণ্টা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও বার্মিজ ভাষাসহ মিয়ানমারের পাঠক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে ১১৮টি মডিউল নিয়ে এখানে আলোচনা হয়। এখানে, সরাসরি পাঠদান, সহকর্মীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা (পিয়ার এনগেজমেন্ট) এবং শ্রেণিকক্ষে হাতে-কলমে অনুশীলনের সমন্বয় ছিল। পুরো প্রশিক্ষণটি পরিচালনা করা হয় অন্তর্ভুক্তিমূলক এবং জেন্ডার-সংবেদনশীল শিক্ষাদানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে।
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের প্রতিষ্ঠাতা কামাল আহমদ বলেন, নিপীড়ন-নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শিক্ষাই হলো সবচেয়ে বড় প্রতিরোধ। তবে যে কোনো শিক্ষা এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যথেষ্ট নয়। সে ক্ষেত্রে, শিক্ষা অবশ্যই কার্যকর হতে হবে; হতে হবে সহানুভূতিশীল মানসিকতা তৈরির মাধ্যম। এই প্রশিক্ষণ কর্মসূচি আমাদের আশান্বিত করছে যে, শরণার্থীশিবিরগুলোতে শিক্ষা এমনভাবে উন্নত হবে যে সেটা আবার আশার সঞ্চার করবে।
ইউনিসেফ জানিয়েছে, এই উদ্যোগ দাতা গোষ্ঠীর সহায়তায় বিদ্যমান স্বেচ্ছাসেবী শিক্ষকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার মান উন্নত করার প্রচেষ্টাকে তুলে ধরছে। শিক্ষার মানোন্নয়নে স্বেচ্ছাসেবী শিক্ষকদের দক্ষ করে তোলা অত্যন্ত জরুরি। এতে শ্রেণিকক্ষগুলো আরও প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে এবং প্রতিটি শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হয়।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৩ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২১ ঘণ্টা আগে