
ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান পুনরায় চালু করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ।
আজ সোমবার সন্ধ্যায় এসব তথ্য জানান ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হোসনে আরা পারভীন। তিনি বলেন, ‘আমাদের কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায় কখনো বন্ধ হয়নি। বেশ কয়েক বছর আগে এটি স্থগিত করা হয়েছিল। তা পুনরায় চালু করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছিলাম।’
অধ্যক্ষ আরও বলেন, ‘এর প্রেক্ষিতে গতকাল রোববার মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। সেখানে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদান কখন ও কেন বন্ধ হয়েছিল এবং বর্তমানে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান পুনরায় চালু করা হলে সরকারের অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রয়োজন হবে কি না তা জানতে চাওয়া হয়েছে।’
কলেজটির স্থগিত থাকা উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠদান চালু করতে অতিরিক্ত কোনো খরচ হবে না বলেও মনে করছেন অধ্যাপক হোসনে আরা পারভীন।
এই অধ্যাপকের ভাষ্য, ‘উচ্চমাধ্যমিকের ক্লাস নতুন করে শুরু করতে কোনো খরচ হওয়ার কথা না। আর কবে থেকে ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠদান স্থগিত আছে সে তথ্যটিও আমরা বোর্ডের (ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড) কাছ থেকে সংগ্রহ করব।’
এসব তথ্য সংগ্রহ করে তা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে প্রস্তাব আকারে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে পাঠানো হবে বলেও জানান অধ্যক্ষ।
গত ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা থেকে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়। ইডেন মহিলা কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম পুনরায় চালু করার অনুমতি চেয়ে গত ৩ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন অধ্যক্ষ।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১২ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২১ ঘণ্টা আগে