
২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে চান্স পাওয়া মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত আসনে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২ জুন) থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়।
রোববার (১ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালতের নির্দেশনা, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের আইনি মতামত ও মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত আসনে সংযুক্ত তালিকা অনুসারে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের শিক্ষার্থী ভর্তির বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এতে বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা সোমবার (২ জুন) থেকে আগামী বুধবার (৪ জুন) পর্যন্ত সংশ্লিষ্ট মেডিকেল কলেজে ভর্তি হবেন। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তানদের জন্য কোনো আসন সংরক্ষিত থাকবে না।
এতে আরও বলা হয়, কলেজের অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি ও মেডিকেল বোর্ড যথাক্রমে ভর্তিচ্ছু শিক্ষার্থীর মূল সনদপত্র যাচাই করবেন এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অধিদপ্তর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৩ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২১ ঘণ্টা আগে