২০২৩-২৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদন গ্রহণ শুরু হবে আগামী ২২ জানুয়ারি বিকেল ৪টা থেকে। চলবে ১৯ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ১ হাজার টাকা আবেদন করা কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি এই ফি ২২ ফেব্রুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে। ভর্তির যোগ্যতা হিসেবে চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী শিক্ষার্থীদের ক্ষেত্রে সনাতন পদ্ধতিতে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর অথবা গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ-২.২৫ থাকতে হবে।
এ ছাড়া প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) বা প্রথম পর্ব মাস্টার্স (নিয়মিত) উত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। তবে প্রাইভেট বা বর্তমানে অন্য কোনো মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ প্রোগ্রামে আবেদন করতে পারবেন না।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১২ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২১ ঘণ্টা আগে