
দেশের শিক্ষা প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। ঢাকা শিক্ষা বোর্ডের বিভিন্ন পদে এবং ১০টি সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে পদায়ন দেওয়া হয়েছে।
গতকাল সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা একাধিক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা যায়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসব প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সিলেটের মুরারীচাঁদ (এমসি) সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়নের অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। তিনি এর আগে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডি হিসেবে কর্মরত ছিলেন।
রাজধানীর পল্লবী সরকারি কলেজের অধ্যক্ষ হয়েছেন দর্শনের অধ্যাপক তাসলীমা আক্তার। বরিশাল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন দর্শনের অধ্যাপক ড. ফোরকান মিয়া।
এ ছাড়া মাগুরা সরকারি কলেজে অধ্যক্ষ হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবু সাঈদ মোল্যা। হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজে নতুন অধ্যক্ষ করা হয়েছে বাংলা বিভাগের অধ্যাপক দেওয়ান জামাল উদ্দিন চৌধুরীকে।
টাঙ্গাইলের সরকারি সাদত কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন দর্শনের অধ্যাপক পারভীন আক্তার। রংপুর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মো. শাহজাহান নাসির।
সরকারি সাদত কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনার অধ্যাপক সৈয়দ মো. শরিফ ইস্পাহানি। টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ হয়েছেন ইসলাম শিক্ষার অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোশারফ হোসাইন।
এ ছাড়া ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক জেসমিন তাসলিমা বানু। তিনি এর আগে ঢাকা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে কর্মরত ছিলেন। এ ছাড়া ঢাকা শিক্ষা বোর্ডের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি এর আগে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে বর্তমান সচিব অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নতুন উপপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মো. ফরিদুজ্জামান। বর্তমানে তিনি আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের (দ্বিতীয় পর্যায়, প্রথম সংশোধনী) উপপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
৯ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৩ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
১৭ ঘণ্টা আগে