
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যৌথ উদ্যোগে বুয়েটের রাইজ সেন্টারে নতুন করে সংস্কার করা ‘রাইজ সেমিনার রুম’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। রিসার্চ এবং নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে ইন্ডাস্ট্রিজ-একাডেমিয়া সহযোগিতা আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই উদ্যোগটির বাস্তবায়ন করা হয়।
আজ শনিবার (২৪ জানুয়ারি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন এমজিআই ডিরেক্টর তানজিমা মোস্তফা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাইজের ডিরেক্টর অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম, এমজিআই এক্সিকিউটিভ ডিরেক্টর (ইউসিআইএল) মোহাম্মদ খোরশেদ আলম, চিফ সেলস অফিসার সঞ্জীব কুমার সাহা, সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, বুয়েটের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং এমজিআইর কর্মকর্তারা।
আয়োজকেরা জানান, এমজিআই ও বুয়েটের চলমান সহযোগিতার অংশ হিসেবে সেমিনার রুমটি আধুনিকায়ন করা হয়েছে। এটি গবেষণা, নলেজ শেয়ারিং, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং ইনোভেশনের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এই সেমিনার রুমের মাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের জন্য শিল্প খাতে বাস্তব অভিজ্ঞতা, নতুন প্রযুক্তি এবং ইনোভেশনের ক্ষেত্রে মতবিনিময় আরও সহজ হবে।
ইতিপূর্বে রাইজের সঙ্গে এমজিআইর নির্মাণসামগ্রী খাত যৌথভাবে র্যাপিড হার্ডেনিং সিমেন্ট নিয়ে একটি গবেষণা প্রকল্প সম্পন্ন করেছে। এমজিআই ভবিষ্যতেও বুয়েটের সঙ্গে এ ধরনের আরও যৌথ প্রকল্পে কাজ করতে আগ্রহী।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৩ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২১ ঘণ্টা আগে