উত্তর আমেরিকার সমৃদ্ধ দেশ কানাডায় উচ্চশিক্ষার দুয়ার উন্মোচিত হয়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অর্থায়িত বৃত্তি নিয়ে এল দেশটির খ্যাতনামা ইউনিভার্সিটি অব অটোয়া। ২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ঘোষিত এই স্কলারশিপের আওতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের মেধাবী শিক্ষার্থীরা স্নাতক প্রোগ্রামে আবেদনের সুযোগ পাবেন। কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন অনুষদের অধীনে অসংখ্য মেধাবৃত্তি ও আর্থিক সহায়তা দেওয়ার মাধ্যমে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সুযোগ-সুবিধা
বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিক ও স্থানীয় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন মানের বৃত্তি দিয়ে থাকে। এর মধ্যে অটোমেটিক এক্সিলেন্স স্কলারশিপের আওতায় প্রথম বর্ষের শিক্ষার্থীরা ১-৪ হাজার ডলার পর্যন্ত পেতে পারেন। এ ছাড়া একাডেমিক ফল ভালো থাকলে প্রতি সেমিস্টারে ১ হাজার ডলার করে মেরিট স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে। বিশেষ মেধাসম্পন্ন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশ্ববিদ্যালয়ের অন্যতম মর্যাদাপূর্ণ প্রেসিডেন্টস স্কলারশিপ, যার মোট মূল্য ৩০ হাজার ডলার। একইভাবে চ্যান্সেলরস স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা মোট ২৬ হাজার ডলার পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।
আবেদনের যোগ্যতা
অটোয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক বৃত্তিটির জন্য স্থানীয় ও আন্তর্জাতিক সব ধরনের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করতে আগ্রহী প্রার্থীদের উচ্চমাধ্যমিকের সনদ থাকতে হবে। আকর্ষণীয় ফল হতে হবে। ইংরেজি ভাষা দক্ষতার সনদ থাকতে হবে।
অধ্যয়নের ক্ষেত্রসমূহ
বিশ্ববিদ্যালয়টিতে মোট ১০টি প্রধান অনুষদের অধীনে অসংখ্য বিষয়ে ডিগ্রি দেওয়া হয়। সৃজনশীল ও ভাষা নিয়ে কাজ করতে আগ্রহীদের জন্য আর্টস অনুষদে রয়েছে যোগাযোগ, ইতিহাস ও দর্শনের মতো বিষয়। ব্যবসায়িক নেতৃত্ব গড়ার জন্য ম্যানেজমেন্ট অনুষদটি বিশ্বজুড়ে স্বীকৃত। স্বাস্থ্য ও চিকিৎসা খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য রয়েছে মেডিসিন এবং হেলথ সায়েন্সেস, যার অধীনে নার্সিং ও পুষ্টিবিজ্ঞানের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত। যাঁরা প্রকৌশল বিদ্যায় আগ্রহী, তাঁদের জন্য ইঞ্জিনিয়ারিং অনুষদে সিভিল, মেকানিক্যাল ও কম্পিউটার সায়েন্সের মতো যুগোপযোগী বিষয় রয়েছে। এ ছাড়া বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোর জন্য সায়েন্স এবং সমাজ ও রাজনীতি নিয়ে গবেষণার জন্য সোশ্যাল সায়েন্স অনুষদটি অত্যন্ত সমৃদ্ধ।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: আগামী ১ এপ্রিল, ২০২৬।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১৩ ঘণ্টা আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১৭ ঘণ্টা আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১৮ ঘণ্টা আগে
ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশ্বজুড়ে এখন উৎসবের আমেজ। এই বিশ্বকাপ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত হচ্ছে। এবারের আসরে রেকর্ডসংখ্যক ৪৮টি দল এবং ১০৪ ম্যাচের এই বিশ্বকাপ ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা।
২১ ঘণ্টা আগে