সিলেট: সিলেটের জৈন্তাপুর সীমান্তে খাসিয়াদের গুলিতে এক বাঙালি যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে ভারতের সান্ডাই বস্তি থেকে সেলফোনের চালান নিয়ে ফেরার সময় খাসিয়ারা গুলি চালায়। এসময় ঝিঙ্গাবাড়ী গ্রামের জামাল মিয়ার ছেলে মকবুল আলী (২৮) নিহত হন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা ক্যাম্পের আওতাধীন ১২৮০-১২৮৪ এলাকা দিয়ে দীর্ঘ দিন ধরে ভারতে মটরশুঁটি, সুপারি, স্বর্ণের বারসহ বিভিন্ন প্লাষ্টিক সামগ্রী পাচার হয়ে আসছে। পাচারকারিরা কসমেটিক্স, বিড়ি, বিভিন্ন ব্রান্ডের সিগারেট, মদ ও ইয়াবা এবং গরু-মহিষ, মটরসাইকেল, শাড়ি ও মোবাইল সামগ্রী বাংলাদেশে নিয়ে আসে। সাম্প্রতিক সময়ে সীমান্ত বন্ধ থাকায় বাংলাদেশিরা চোরাইপথে পণ্য আনা-নেওয়া করছে। আজ ভোরে ভারতীয় সান্ডাই বস্তির খাসিয়ারা চোর সন্দেহে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে বাংলাদেশি মকবুল আলীর মৃত্যু হয়। এরপর মরদেহটি সীমান্তের জিরো লাইনে এনে রেখে যায় খাসিয়ারা।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর বলেন, মৃত্যুর সংবাদ পেয়েছি। খোঁজ নিতে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

ভ্রাম্যমাণ ভিক্ষুকদের মোবাইল ব্যাংকিং (এমএফএস) অ্যাকাউন্ট ব্যবহার করে চাঁদাবাজির টাকা আদায়ের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ মঙ্গলবার সন্ধ্যায় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।
৬ দিন আগে
রাজধানীর মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স হাউজিং ও একেপিচ টাওয়ার মার্কেটে চাঁদা দাবি করে দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া মো. ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাঁকে ঘটনাস্থল এলাকায় ঘুরিয়ে থানায় নেওয়া হয়। আজ রোববার দুপুরে মোহাম্মদপুর থানা-পুলিশের একটি দল তাঁকে ওই এলাকা থেকে গ্রেপ্তার করে।
৮ দিন আগে
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ওই অর্থের বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করা হয়েছে। তবে ওসি দাবি করেছেন, একটি চক্র তাঁর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট হ্যাক করে এসব
৯ দিন আগে
রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
১৪ দিন আগে