
ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর অংশে যাত্রীবাহী বাসের সামনের চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা খাম্বায় সজোরে ধাক্কা লেগে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) রাত সাড়ে ৯টার দিকে মিঠাপুকুর উপজেলার দমদমা রহমান পাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর সদরের পাগলাপীর থেকে পীরগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস রংপুর-ঢাকা মহাসড়কে দ্রুতগতিতে চলার সময় মিঠাপুকুরের দমদমা এলাকায় হঠাৎ সামনের চাকা বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাম্বায় সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ সম্পূর্ণভাবে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন নারী নিহত হন। তাঁর নাম শামসুন্নাহার (৩৫)। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকার প্রথমভাঙ্গা গ্রামের খসরু মিয়ার স্ত্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন যাত্রী জহুরুল হক বলেন, ‘মডার্ন মোড় থেকে বাসে উঠছিলাম। দমদমা এলাকায় হঠাৎ বাসটির চাকা পাংচার হয়ে যায়। এরপরই বাসটি পিলারে ধাক্কা খায়। আল্লাহ সহায় ছিল বলে বেঁচে আছি।’
এ বিষয়ে মিঠাপুকুর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদ উদ্দিন বলেন, ‘বাসটির সামনের চাকা পাংচার হয়ে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহতদের মধ্যে প্রায় ১৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

রাশিয়ায় যাওয়া বাংলাদেশি নাগরিকদের যুদ্ধের সম্মুখভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাঁদের একটি বড় অংশ নিহত হয়েছেন—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ফোনালাপের অডিও ক্লিপকে কেন্দ্র করে টাঙ্গাইলের গোপালপুরে তিনটি পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
৮ মিনিট আগে
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৭ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে