রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। আজ রোববার (১৪ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু বিজ্ঞান ভবনের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ল্যাব থেকে তাঁকে আটক করা হয়।
আটক ওই শিক্ষার্থীর নাম সোলায়মান আলী। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি মাদার বখশ হল শাখা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।
প্রক্টর দপ্তর ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগ নেতা গালিবসহ মাদার বখশ হলের কিছু শিক্ষার্থীকে নির্যাতনের সঙ্গে সোলায়মান জড়িত ছিলেন। এ ছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে সারা রাত নির্যাতনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। এ ছাড়া ক্যাম্পাসে সম্প্রতি ছাত্রলীগের পোস্টারিংয়ের ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘সোলায়মানকে জুলাইয়ের সময় শিক্ষার্থীদের নির্যাতন ও সাম্প্রতিক ছাত্রলীগের পোস্টারিংয়ের ঘটনার অভিযোগে আটক করা হয়। পরে আমরা তাকে মতিহার থানায় হস্তান্তর করি। তারা এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবে।’
এ বিষয়ে জানতে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদের মোবাইলে কল দিলে রিসিভ করেননি।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৬ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৭ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৭ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
১০ ঘণ্টা আগে